কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?’ আদালতে প্রশ্নের মুখে রাজ্য
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Sneha Chakraborty
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:১৭:৫০ পিএম
  • / ১৩১ বার খবরটি পড়া হয়েছে
  • Sneha Chakraborty

ওয়েব ডেস্ক: হাইকোর্ট এবং নিম্ন আদালতের প্রকল্পের টাকা রিলিজ মামলায় ফের আদালতে ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। আদালতের উন্নয়নমূলক কাজে অর্থ বরাদ্দ আটকে রয়েছে। রাজ্যকে কার্যত হুঁশিয়ারী আদালতের। একাধিক আর্থিক প্রকল্পের টাকা এর আগেও রাজ্যের তরফে দেওয়া হয়নি। এই মামলায় এর আগে দু বার ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন মুখ্যসচিব।

অভিযোগ,  বিএসবিএল তিন বছরের বিল বাবদই ৫ কোটি ৬০ লক্ষ টাকা বাকি। পাশাপাশি আদালতের ৩৬টি প্রকল্পে রাজ্যের বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ ওঠে। বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দেন, রাজ্যের কোনও টাকা রিলিজ করা যাবে না আদালতের অনুমতি ছাড়া?  বিচারপতি বলেন, “মুখ্যসচিবকে বলুন রাজ্যের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। আমরা সিজ করার নির্দেশ দেব।  রাজ্য কনসোডেলেট ফান্ড রিজার্ভ ব্যাঙ্কে রাখে? রিজার্ভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিন। অ্যাটাচ করে দেব। সব লেনদেন বন্ধ রাখুন তাহলে। রিজার্ভ ব্যাঙ্ককে বলছি  লেনদেন বন্ধ করতে।” রাজ্যের  প্রসাশনিক মাথা, মুখ্যসচিব, অর্থসচিবের কাজের গতিপ্রকৃতি ও ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।

আরও পড়ুন: এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের!

রাজ্যের তরফে তখন আইনজীবী জানান, ৬০ লক্ষ মিটিয়ে দেওয়া হচ্ছে। ৩০ তারিখের মধ্যে বাকি টাকা দেওয়া হবে। অর্থ দফতরের আধিকারিক বলেন, “আমরা দু’দিনের মধ্যে অর্ধেক টাকা মিটিয়ে দিচ্ছি।” তখন বিচারপতি আবার প্রশ্ন করেন, ” কেন দু’দিন সময় লাগবে? এখন তো সঙ্গে সঙ্গে টাকা পাঠানো যায়।” আধিকারিক তখন জানান,  রাজ্য সরকারের ছুটি রয়েছে। তখন বিচারপতি জানান, এখন তো অনলাইনেই টাকা পাঠিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে ছুটি বলে তো ইন্টারনেট পরিষেবা বন্ধ নয়! কিন্তু সাতদিন সময় চেয়েছে রাজ্য।

জানা গিয়েছে, ১০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ২৯ অক্টোবর এবং ৬ নভেম্বর এবিষয়ে আবার বৈঠকে বসতে হবে। সেদিন মুখ্যসচিব এবং অর্থসচিব থাকবেন বৈঠকে।

দেখুন খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team