কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘১০ গুণ জেদ আমার’, কপ্টার ইস্যুতে বিজেপিকে তোপ অভিষেকের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬:২৬ পিএম
  • / ১০৫ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: প্রচারের শুরুতেই বাধা দেওয়ার অভিযোগ তুলে বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার বীরভূমের (Birbhum) রামপুরহাটে (Rampurhut) জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর হেলিকপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিজিসিএ। দীর্ঘ টালবাহানার পরে বিকল্প ব্যবস্থায় নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পরে সভাস্থলে পৌঁছন অভিষেক। আর মঞ্চে উঠেই কপ্টার বিতর্কে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি।

তিলাই ময়দানের জনসভা থেকে অভিষেকের অভিযোগ, নির্বাচন এখনও ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই “বাংলা বিরোধী শক্তিদের চক্রান্ত” শুরু হয়ে গিয়েছে। তাঁর কথায়, “আমার হেলিকপ্টার সকাল ১১টায় ওড়ার কথা ছিল। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। ভাবলাম গাড়িতে যাব—পাঁচ ঘণ্টার রাস্তা। কিন্তু আমার ১০ গুণ জেদ। পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে তাঁর কপ্টার আনালাম। তাতে চড়েই এসেছি। দু’ঘণ্টা দেরি হয়েছে, কিন্তু জেদ থেকে সরিনি। যত ধমকানি, চমকানি, ষড়যন্ত্রই হোক—মাথা নত করব না।”

আরও পড়ুন: গঙ্গাসাগরে যে কোনও দুর্ঘটনায় ৫ লক্ষ টাকার বিমা, মেলার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে মাসজুড়ে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। মঙ্গলবার বীরভূমে ছিল তাঁর একাধিক কর্মসূচি। সূচি অনুযায়ী বেহালা ফ্লাইং ক্লাব থেকে দুপুর ১২টায় রামপুরহাটে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুমতি না মেলায় বদলে যায় পরিকল্পনা। পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কপ্টার এনে বীরভূমে পৌঁছন তিনি।

সভা থেকে বিজেপিকে কড়া বার্তা দিয়ে অভিষেক বলেন, “যত বেশি বাধা দেবে বিজেপি, ততই তাদের ভোট কমবে। এর জবাব দিতে হবে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়ে।” বীরভূমে দলের লক্ষ্যও বেঁধে দেন তিনি—“এবার ১১-০ করতে হবে। বিজেপিকে শূন্য করতে হবে।” কর্মীদের নির্দেশ, জেলার ৩৬০০টি বুথে লিড বাড়াতে হবে। কপ্টার বিতর্কের মাঝেই এ দিনের সভা কার্যত পরিণত হয় নির্বাচনী রণহুঙ্কারে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team