কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নিরাপত্তারক্ষীকে বেধরক মার, আটক হুমায়ুন পুত্র!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৫:১১ পিএম
  • / ১৩০ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : হুমায়ুন কবীরের (Humayun Kabir) ছেলে গোলাম নবি আজাদ-কে গ্রেফতার করল পুলিশ (Police)। বাবার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে গোলামের বিরুদ্ধে। সেই তদন্তে রবিবার হুয়ামুন কবীরের শক্তিপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। এর পরেই তাঁর ছেলেকে গ্রেফতার (Arrest) করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিরাপত্তারক্ষী জুম্মা খান কয়েকদিনের ছুটি চেয়েছিলেন হুমায়ুনের কাছে। সেই কারণেই গোলাম নবি আজাদ তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এর পরেই শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নিরাপত্তারক্ষী। তার পরেই হুমায়ুনের বাড়িতে হানা দিয়ে তাঁর ছেলেকে গ্রেফতার করে পুলিশ (Police)।

আরও খবর : বিষ্ণুপুরে জিৎ-এর অনুষ্ঠানে বিশৃঙ্খলা! আহত হলেন অনেকে

তবে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন (Humayun Kabir) মারধরের এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘বিনা অনুমতিতে আমার ঘরে ঢুকে আমাকে মারধর করতে গিয়েছিলেন জুম্মা খান। কিন্তু সেই সময় তাঁর ছেলে জুম্মাকে ঘর থেকে বের করে দেয়।’ বিনা অনুমতিতে পুলিশ কেন তাঁর বাড়িতে গিয়েছে, তা বৃহস্পতিবার ফিরে এসে জবাব চাইবেন বলে জানিয়েছেন হুমায়ুন। সঙ্গে জানিয়েছেন, তাঁর ছেলে ওই নিরাপত্তারক্ষীকে মারধর করেননি।

এর পাশাপাশি ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে আগেও অসহযোগিতা করার অভিযোগ করেছেন হুমায়ুন। সঙ্গে তিনি জানিয়েছেন, আইসি বহরমপুরকে নিরাপত্তারক্ষীকে বদলানোর কথা বলেছিলেন। কিন্তু তা করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে তাঁর কাছে সিসিটিভি ফুটেজ আছে বলে দাবি করেছেন হুমায়ুন। তা তিনি দেখিয়ে দেবেন বলেও জানিয়েছেন। সঙ্গে তিনি মুর্শিদাবাদের এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team