কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিতে নির্দেশ হাইকোর্টের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪:৪৪ পিএম
  • / ১৫৭ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ঝাড়গ্রামে (Jhargram) শুভেন্দুর সভা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার (Meeting) অনুমতি দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও বুধবার এই রায় দিয়েছেন।

আদালতে মামলাকারীর তরফে জানানো হয়েছিল, ঝাড়গ্রামের মহকুমা শাসক পুলিশের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় এখনও সভার অনুমোদন দেননি। আর পুলিশের সেই ছাড়পত্র বিবেচনা করার শেষ সময়সীমা হল ২৬ ডিসেম্বর পর্যন্ত। ফলে এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও খবর : বইছে উত্তরের হাওয়াও, বড়দিনেও হাড়কাঁপানো শীত! কোন জেলায় কত ঘরে পারদ?

এ নিয়ে হাইকোর্টের (Highcourt) বিচারপতি কৃষ্ণ রাও বলেছেন, আজই কলকাতা হাইকোর্টের শীতকালীন ছুটির আগে শেষ কার্যদিবস। ফলে যদি ২৬ ডিসেম্বর মহকুমা শাসক সভার অনুমতি না দেন, তাহলে আবেদনকারীর হাতে আর কোনও আইনি প্রতিকার থাকবে না। কারণ হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ বসবে ২৯ ডিসেম্বর, অর্থাৎ সভার নির্ধারিত দিনের পর।

এই ‘অদ্ভুত পরিস্থিতি’র কথা মাথায় রেখেই আদালত আগাম নির্দেশ দিয়ে জানায়, ঝাড়গ্রামে নির্ধারিত সময়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার অনুমতি দিতে হবে। আদালতের নির্দেশের ফলে ২৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঝাড়গ্রামে সভা আয়োজনের ক্ষেত্রে আর কোনও প্রশাসনিক বাধা থাকল না।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team