কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
একই বুথে ৪৯১ ভোটারকে শুনানির নোটিস! আতঙ্কে এলাকাবাসী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৪:২৮ পিএম
  • / ৫৩ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

তেহট্ট: একই বুথের ৪৯১ জন ভোটারকে একসঙ্গে শুনানির নোটিস (SIR Hearing Notice)! ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়াল তেহট্ট–১ ব্লকে (Tehatta Block 1)। পলাশীপাড়া বিধানসভার অন্তর্গত চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথে এই বিপুল সংখ্যক ভোটারকে শুনানির নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ (District news)।

স্থানীয় সূত্রে খবর, নোটিস যারা পেয়েছেন তাদের অনেকেরই নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। এর প্রতিবাদে বুধবার জিৎপুর মোড় থেকে মিছিল করে তেহট্ট–১ বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। বিক্ষোভে উপস্থিত ছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্য-সহ দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।

আরও পড়ুন: গানপাড়ায় সুখবর! অদিতি মুন্সি কি মা হচ্ছেন?

বিধায়ক মানিক ভট্টাচার্যের অভিযোগ, “বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে পরিকল্পিতভাবে তৃণমূলের শক্তিশালী বুথকে নিশানা করেছে।” তাঁর দাবি, নোটিস প্রাপকদের ৪৯১ জনের মধ্যে রয়েছেন বর্তমান পঞ্চায়েত সদস্য তুহিন মণ্ডল, পাশাপাশি বহু বয়স্ক ও প্রতিবন্ধী ভোটার। সকলকেই বিডিও অফিসে এসে শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা তাঁদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য।

বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, বিডিও অফিসে নয়, সংশ্লিষ্ট গ্রামেই গিয়ে শুনানি পর্ব সম্পন্ন করা হোক, যাতে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে না হয়।

অন্যদিকে, তেহট্ট–১ ব্লকের বিডিও সঞ্জীব সেন জানান, নোটিস প্রাপকদের মধ্যে ৪৮৪ জনের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলেও বিএলও অ্যাপে তাঁদের তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যাতে কেউ সমস্যায় না পড়েন, সে দিকেও নজর রাখা হচ্ছে।

পাশাপাশি তিনি জানান, প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় গিয়েই শুনানি করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।  সব মিলিয়ে, একই বুথে একসঙ্গে এতজন ভোটারকে নোটিস দেওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, আর তার মাঝেই আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team