কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
গানপাড়ায় সুখবর! অদিতি মুন্সি কি মা হচ্ছেন?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৪:৫৮ পিএম
  • / ৬০ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: গানপাড়ায় সুখবরের গুঞ্জন। জনপ্রিয় লোকগায়িকা ও রাজারহাট–গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munsi) মা হতে চলেছেন, এমনই চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। শোনা যাচ্ছে, তিনি নাকি অন্তঃসত্ত্বা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অদিতির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই খবরের সত্যতা জানতে গায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বেজে গেলেও কোনও উত্তর পাওয়া যায়নি। ফলে জল্পনাই আপাতত ভরসা।

অদিতি মুন্সি বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার আগে কোন কোন তারকা প্রার্থীকে মাঠে নামানো হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। ঠিক এই সময়েই অদিতির মা হওয়ার খবর সামনে আসায় নতুন প্রশ্ন উঠছে, তিনি কি আসন্ন নির্বাচনে ফের প্রার্থী হবেন? নাকি ওই আসনে তৃণমূল অন্য কোনও মুখকে সামনে আনবে? উত্তর সময়ই দেবে।

আরও পড়ুন: শুনানিতে ডাক পেলেন কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরা!

২০১৮ সালে অদিতির সঙ্গে দেবরাজের বিয়ে হয়। দেবরাজ থাকেন জ্যাংড়া এলাকায়, আর অদিতি থাকতেন বাগুইহাটিতে। বিয়ের আগে একে অপরের সঙ্গে পরিচয় থাকলেও প্রেমের সম্পর্ক ছিল না বলেই জানা যায়। দু’জনেই নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত ছিলেন। পারিবারিক সিদ্ধান্তেই বিয়ে, আর বিয়ের পরেই জমে ওঠে সম্পর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে, অদিতিকে রাজনীতিতে আনার পরিকল্পনা দেবরাজের অনেক দিনেরই ভাবনা ছিল।

গান আর রাজনীতি, দুটোই সমানতালে সামলেছেন অদিতি। বিধায়ক হওয়ার পরও নিয়মিত তাঁকে গানের অনুষ্ঠানে দেখা গিয়েছে। তবে যদি মা হওয়ার খবর সত্যি হয়, তাহলে আগামী এক বছরে তাঁর কাজের পরিকল্পনা কী হয়, সেদিকেই নজর থাকবে টলিপাড়ার। এদিকে, অদিতি ছাড়াও আর এক নামী গায়িকার কাছেও ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব গিয়েছে বলে রাজনৈতিক সূত্রে খবর। শেষ পর্যন্ত তিনি প্রার্থী হবেন কি না, তা নিয়েও কৌতূহল বাড়ছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team