নদিয়া- প্রধানমন্ত্রীর সফরের আগেই চাঞ্চল্য ছড়াল নদিয়ার তাহেরপুরে। তার প্রায় কয়েকঘন্টা আগেই উত্তেজনা ছড়াল পোস্টার ঘিরে। পোস্টারে লেখা “গো ব্যাক মোদি’। জাতীয় সড়কের উপর এই পোস্টার ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নদিয়া জুড়ে।
প্রধানমন্ত্রীর সভার আগেই ১২ নম্বর জাতীয় সড়কে ঘিরে রাজনৈতিক উত্তেজনা। সড়কের উপর ‘গো ব্যাক মোদি’ লেখা একটি পোস্টার নজরে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী-সমর্থকেরা রাস্তায় নেমে ওই পোস্টার সরিয়ে দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাকে কালিমালিপ্ত করতেই রাজ্যের শাসকদল পরিকল্পিতভাবে এমন পোস্টার ফেলেছে। গোটা বিষয়টিকে একটি চক্রান্ত বলেই দাবি করেছে বিজেপি।
দেখুন ভিডিও
–