কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মুম্বইয়ে মর্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের, শোকে পাথর পরিবার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০২:০৪:১২ পিএম
  • / ১০০ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: ভাতের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন, কিন্তু সেখানে নেমে এল মৃত্যু। মহারাষ্ট্রে কাজে গিয়ে প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক (Migrant Labor of West Bengal)। মুম্বইয়ে (Mumbai) রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাদের জেরে লোহার রডের আঘাতে মৃত্যু হল মুর্শিদাবাদের (Murshidabad) রেন্টু শেখের। এই মৃত্যু কি আরেকটি সংখ্যায় পরিণত হবে, নাকি দোষীদের শাস্তি হবে? সেদিকে তাকিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক সমাজ।

মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার হাজীগঞ্জ এলাকার বাসিন্দা রেন্টু শেখ ছিলেন সংসারের একমাত্র রোজগেরে। প্রায় সাত মাস আগে পেটের দায়ে কাজের সন্ধানে মুম্বই যান তিনি। পরিবার, স্ত্রী-সন্তান রেখে ভিন রাজ্যে শ্রম দিয়ে বাঁচার লড়াই চালাচ্ছিলেন তিনি। কিন্তু তার পরিণাম যে মৃত্যু হবে, তা স্বপ্নেও ভাবেননি কেউ।

আরও পড়ুন: বরফ পড়ছে পুরুলিয়ায়! তাপমাত্রা কি হিমাঙ্কের নিচে? দেখুন বড় খবর

রেন্টু শেখের পরিবার সূত্রে জানা গিয়েছে, ৯ জানুয়ারি সকালে শেষবার তাঁর সঙ্গে ফোনে করা হয় পরিবারের। তখনও সব ঠিকঠাকই ছিল। কিন্তু রাত প্রায় আটটা নাগাদ আচমকাই এক স্থানীয় ব্যক্তি ফোন করে পরিবারকে জানায়, রেন্টুকে নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন (Murder) করা হয়েছে।

এই খবর পৌঁছতেই হাজীগঞ্জ জুড়ে নেমে আসে শোক আর আতঙ্কের কালো ছায়া। কান্নায় ভেঙে পড়ে পরিবার। একইসঙ্গে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, কী অপরাধ ছিল রেন্টুর? কারা এই বর্বর হত্যার সঙ্গে জড়িত? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যে কোম্পানির হয়ে রেন্টু কাজ করতেন, সেই কোম্পানি পরিবারের সঙ্গে এখনও কোনও যোগাযোগই করেনি। ভিন রাজ্য থেকে দেহ কীভাবে ফিরবে, সেই চিন্তায় দিশেহারা রেন্টুর পরিবার।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team