কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! জখম ৪
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০৫:৪১:৫৭ পিএম
  • / ৫৪ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

বারুইপুর: চম্পাহাটিতে বাজি কারখানায় (Blast at Champahati firecracker factory) ভয়াবহ বিস্ফোরণ! ঘটনায় গুরুতর জখম চার। আহতদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। শনিবার দুপুরে পরপর বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। চম্পাহাটির (Champahati) হাড়ালে ওই বাজি কারখানায় চারবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই বাজি কারখানাটি বেআইনি ভাবে চালানো হচ্ছিল। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিস্ফোরণ স্থল থেকে যে ছবি সামনে আসছে, তাতে বোঝা যাচ্ছে বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা ছিল। দেখা যাচ্ছে একটি বাড়ির ছাদ উড়ে গিয়েছে।ভেঙে পড়ে বাড়ির পাঁচিল। কারখানার একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। একটি আস্ত গাছ উড়ে গিয়েছে। বিস্ফোরণের পর আশঙ্কাজনক অবস্থায় আহতের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছছে বারুইপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী। বিস্ফোরণের ফলে লাগা আগুন নেভানোর কাজ চলছে। এলাকাটিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বারুইপুর পুলিশ সুত্রে জানা গিয়েছে, শনিবার চম্পাহাটি হাড়াল এলাকায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনার খবর পাই আমরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং আহতদের চিকিৎসা করানোর জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সর্দারপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল একটি বেআইনি বাজি কারখানায়।

আরও পড়ুন: লিঙ্কডইন-এ কোটি টাকার চাকরি, ইতিহাস গড়লেন চাষির ঘরের ছেলে সুমন বেরা

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সেন্সরের আগেই ‘দেশু’র টিকিট বিক্রিতে বিতর্ক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team