কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হাতির হানায় মৃত্যু বৃদ্ধার! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪২:৩৪ পিএম
  • / ৫৬ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : হাতির (Elephant) হানায় মৃত্যু (Death) হল এক বৃদ্ধার। বুধবার এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে (West Midnapore)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ওই বৃদ্ধার মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল হাসপাতালে। সূত্রের খবর, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার।

গত কয়েকদিন ধরে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে বাংলায় (West Bengal)। বুধবার মরশুমের শীতলতম দিন ছিল পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ছিল ঘন কুয়াশার (Fog) দাপট। সেই কুয়াশা মোড়া সকালে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধা। সেই সময় এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে খবর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড সংলগ্ন উখলা এলাকায়।

আরও খবর : চার্জশিট ও নথির কপি চেয়ে আদালতে SSC-র টেন্টেড প্রার্থীরা

সূত্রের খবর, ৭৫ বয়সী ওই বৃদ্ধা যখন বাইরে বেরিয়েছিলেন, তখন তিনি কুয়াশার মাঝে বুঝতে পারেননি যে সেখানে একটি হাতি দাঁড়িয়েছিল। তর পরেই হঠাৎ বৃদ্ধার পেছন দিক থেকে এসে একটি হাতি তাঁকে ধরে নেয় শুঁড় দিয়ে। তার পরেই সজোরে তুলে আছাড় মারে বলে খবর। এর পরেই আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর হাসপাতালে। তবে, হাসপাতাল সূত্রের খবর ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, ওই এলাকাতে কয়েকদিন ধরেই দল বিচ্ছিন্ন হয়ে পড়েছিল কয়েকটি হাতি। তবে ভোর থেকে বাড়ির পাশে যে হাতি এসে অপেক্ষা করছে তা বুঝতে পারেননি গ্রামবাসীরা। এমনিতেই কুয়াশায় দৃশ্যমানতার অভাব ছিল। তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে খবর। অন্যদিকে এদিন পশ্চিম মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮.০৯ ডিগ্রিতে। সঙ্গে জেলা জুড়ে ছিল কুয়াশার দাপট। তার মাঝেই এমন দুর্ঘটনা ঘটে গেল।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team