কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
SIR শুনানিতে বৃদ্ধ-অন্তঃসত্ত্বাদের হেনস্তা! সোমবার কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৬:২৫ পিএম
  • / ৯৮ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: এসআইআর (SIR) শুনানি ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তুঙ্গে। দীর্ঘদিনের ভোটার হয়েও বহু বৃদ্ধ-বৃদ্ধা ও অন্তঃসত্ত্বা মহিলা শুনানির নোটিস পেয়েছেন। নাম কেটে যাওয়ার আশঙ্কায় বাধ্য হয়েই শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিকে ‘আমজনতার হেনস্তা’ বলে তীব্র প্রতিবাদে সরব হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রবিবার বিএলএ–২-দের সঙ্গে বৈঠকে অভিষেক ঘোষণা করেন, এই হেনস্তার প্রতিবাদে সোমবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাবে তৃণমূলের প্রতিনিধি দল।

আরও পড়ুন: প্রত্যেক SIR শুনানি কেন্দ্রের পাশে তৃণমূলের সহায়তা শিবির, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

শনিবার থেকেই এসআইআর-এর শুনানি শুরু হতেই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর ছবি। প্রবল ঠান্ডার মধ্যে কলকাতার চেতলা গার্লস স্কুলের শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৯০ বছরের এক বৃদ্ধকে। অথচ নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ ভোটারদের শুনানিতে ডাকা হবে না। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা মহিলাকে প্রসবের দিনেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সব ঘটনার উল্লেখ করে বৈঠকে ক্ষোভ উগরে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,
“বৃদ্ধ-বৃদ্ধাদের এভাবে হেনস্তা বরদাস্ত করা হবে না। তৃণমূলের তরফে আগামিকাল প্রতিনিধিদল কমিশনে যাবে।” তিনি আরও প্রশ্ন তোলেন, “যদি প্রবীণদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকে, তাহলে শুনানির ক্ষেত্রেও সেই সুবিধা থাকবে না কেন?”

এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক বলেন, “বিজেপির কাছে এজেন্সি আছে, তৃণমূলের আছে কর্মী। ওরা আজ পর্যন্ত কোনও রিপোর্ট কার্ড প্রকাশ করেনি। আমরা উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছি। আমরা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, আর ওরা দোষীদের সাদরে গ্রহণ করে।”

হুঙ্কার দিয়ে তাঁর সংযোজন, “বিজেপি বাংলার ডিএনএ বোঝে না। ভাগাভাগি আর দাঙ্গার রাজনীতি করে বাংলায় ক্ষমতায় আসতে চায়। কিন্তু বাংলার ডিএনএ বদলাতে পারবে না।”

উল্লেখ্য, শনিবারই এসআইআর শুনানিতে বৃদ্ধদের হেনস্তার প্রতিবাদ জানিয়ে সিইও দপ্তরে চিঠি দেয় তৃণমূলের প্রতিনিধি দল। সেই চিঠিতে অভিযোগ করা হয়, নির্বাচন কমিশন কার্যত বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। সব মিলিয়ে, এসআইআর শুনানি ঘিরে প্রশাসন বনাম শাসক দলের সংঘাত আরও তীব্র হল, আর সোমবারের কমিশন অভিযানে নজর রাজ্য রাজনীতির।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team