কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শীতে ডিমের দাম আকাশছোঁয়া! কবে কমবে দাম?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৮:০০ পিএম
  • / ১৪১ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

ওয়েব ডেস্ক:  বছরের শেষ লগ্নে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের রান্নাঘরে নতুন চাপ, ডিমের দাম (Egg Price)। শীত (Winter) যত বাড়ছে, ততই বাড়ছে এই আদি ও নির্ভরযোগ্য প্রোটিনের (Protin) দর। দেশের বিভিন্ন বাজারে (Egg Market Price) এখন ডিমের দাম ন্যূনতম ৮ টাকা, কোথাও তার থেকেও বেশি। সঙ্গে মজুতদারি ও কৃত্রিম সংকটের অভিযোগ। ফলে সাধারণ গেরস্তের মনে একটাই প্রশ্ন, ডিমের দাম কবে কমবে, নাকি আর কমবেই না?

প্রতি বছরই ডিসেম্বর-জানুয়ারি এলেই ডিমের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। শীতকালে শরীর গরম রাখতে ডিমের চাহিদা বেড়ে যায়। স্কুল হস্টেল, রাস্তার খাবারের দোকান, বাড়ির রান্নাঘর থেকে শুরু করে বেকারি শিল্প—সব জায়গাতেই হঠাৎ চাহিদা বাড়ে। একই সময়ে শীতের কারণে পুকুর ও ভেড়ির জল শুকোনোয় মাছের উৎপাদন কমে যায়। ফলে প্রোটিনের বিকল্প হিসেবে ডিমের উপর নির্ভরতা আরও বাড়ে।

আরও পড়ুন: পার্ক স্ট্রিট নয়, কুম্ভমেলা! বড়দিনে কলকাতার কোন স্পটে কত ভিড়?

এই চাহিদা বৃদ্ধির তুলনায় জোগান বাড়ে না বললেই চলে। পোলট্রি মালিকদের দাবি, গত দু’বছরে ক্ষুদ্র ও মাঝারি বহু খামার বন্ধ হয়ে গিয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নতুন করে এই ব্যবসায় নামছেন না অনেকেই। ফলে বাজারে ডিমের সরবরাহ সীমিতই থেকে যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জানুয়ারি পার হলেই সাধারণত ডিমের দাম ধীরে ধীরে কমতে শুরু করে। কারণ তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সংরক্ষণ সমস্যার কারণে চাহিদা কিছুটা কমে। তবে এবছর দাম যে মাত্রাতিরিক্ত বেড়েছে, তা মানছেন খামার মালিকরাও।

তবে স্বস্তির খবর খুব একটা নেই। পোলট্রি শিল্পের সঙ্গে যুক্তদের বক্তব্য, দাম কমলেও আগের মতো ৬ বা ৭ টাকায় ডিম পাওয়া কঠিন। কারণ মুরগির খাদ্য ভুট্টা ও সয়াবিনের দাম গত কয়েক বছরে ব্যাপক হারে বেড়েছে। খামার মালিকদের মোট খরচের প্রায় ৬০ শতাংশই এখন খাবারের পিছনে যাচ্ছে। তার উপর রয়েছে পরিবহণ খরচ, দক্ষিণ ভারত থেকে ডিম আনতে প্রতিটিতে বাড়তি ২০ থেকে ৪০ পয়সা খরচ হচ্ছে।

সব মিলিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ডিমের দামে সামান্য পতন হতে পারে। কিন্তু বাজার বিশেষজ্ঞদের স্পষ্ট ইঙ্গিত, ডিমের দাম আবার ৫-৬ টাকার যুগে ফিরে যাওয়া কার্যত অসম্ভব। শীত কাটলেও গেরস্তের পকেটের জ্বালা যে পুরোপুরি মিটবে না, সেটাই এখন বাস্তব।

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ হারাল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team