কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
SIR-এ ভুয়ো ভোটার ও নথি জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ কমিশনের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩১:৪৪ পিএম
  • / ১৪০ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: এসআইআর (SIR) প্রক্রিয়ায় নথি জালিয়াতি (Forgery of Documents) রুখতে বড়সড় নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission of India)। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকেরর দফতর এক লিখিত বিবৃতিতে জানিয়ে দিয়েছে, এসআইআর চলাকালীন কেউ সরকারি নথি বা পরিচয়পত্র জালিয়াতি করলে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় কঠোর শাস্তি দেওয়া হবে। এর ফলে অভিযুক্তের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে বলে জানিয়েছে কমিশন।

বিবৃতিতে জানানো হয়েছে, বিএনএস-এর ৩৩৭ ধারায় স্পষ্ট উল্লেখ আছে যে, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম, বিবাহ বা মৃত্যুর শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, সরকারি কর্মচারীর দেওয়া শংসাপত্র কিংবা পাওয়ার অফ অ্যাটর্নির মতো গুরুত্বপূর্ণ নথি জাল করার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসআইআর-এর ক্ষেত্রেই সেই একই আইনই বলবৎ থাকবে।

আরও পড়ুন: BLO-দের ওপর অতিরিক্ত চাপ নয়, সুপ্রিম সতর্কতা নির্বাচন কমিশনকে

পাশাপাশি,  ভুয়ো ভোটার শনাক্তকরণে এআই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, প্রতিটি ভোটারের নাম, ছবি-সহ সব তথ্য এআই-এর সাহায্যে সূক্ষ্মভাবে স্ক্যান করা হবে। কোনও তথ্যের গরমিল থাকলে, তা সহজেই ধরা যাবে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেও এই প্রযুক্তি সাহায্য করবে বলে দাবি কমিশনের।

এদিকে, আর মাত্র দু’দিন পরই কমিশনের ওয়েবসাইটে এনুমারেশন ফর্ম আপলোডের সময়সীমা শেষ হচ্ছে। ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর তালিকা সংশ্লিষ্ট দাবি-আপত্তি জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইআরও-রা সমস্ত অভিযোগ যাচাই করবেন, প্রয়োজনে শুনানির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকবেন, এবং যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team