কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কনকনে শীতের মাঝেই বৃষ্টি? হলুদ সতর্কতা কোন জেলায়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১২:১৭:২৯ এম
  • / ১১৩ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: রাজ্যজুড়ে এখনও জারি শীতের (Winter) জমাটি স্পেল। সামান্য হলেও কমেছে শীতের কামড়ের তীব্রতা (Weather Update)। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে এখনও স্বাভাবিকের চেয়ে কম। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কম (Winter Update)।

ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। চলতি সপ্তাহে আরও ৪–৫ দিন শীতের এই দাপট বজায় থাকবে বলেই পূর্বাভাস।

আরও পড়ুন: ‘বিজেপির হয়েও কাজ করেছি’, ইডি তল্লাশির পর মুখ খুলল I-PAC

এদিকে, বঙ্গোপসাগর-এর দক্ষিণ-পশ্চিম অংশে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৬ ঘণ্টায় নিম্নচাপটি ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে এটি তামিলনাড়ুর চেন্নাইয়ের দক্ষিণ-দক্ষিণ-পূর্বে প্রায় ৭১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ১০ জানুয়ারি দুপুর বা বিকেলের মধ্যে শ্রীলঙ্কার উত্তর উপকূলে ত্রিনকোমালি ও জাফনার মাঝামাঝি এলাকায় স্থলভাগ অতিক্রম করতে পারে। তবে এখনও পর্যন্ত এর সরাসরি কোনও প্রভাব স্থলভাগে পড়েনি।

আপাতত পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দু’দিন রাজ্যের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। দিনের তাপমাত্রাও বহু জেলায় একইভাবে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকার সম্ভাবনা।

আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, এই গভীর নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। শীতের মরশুম ও উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার এক-দু’টি এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট ছিল।

উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টা শীতল দিনের পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team