কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দার্জিলিংয়ে পর্যটকদের ঢল, ম্যালে তিল ধারণের জায়গা নেই!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ০১:৪৬:৩০ পিএম
  • / ৭৬ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: দার্জিলিংয়ে (Darjeeling New Year Celebration 2026) পর্যটকদের ঢল, ম্যালে তিল ধারণের জায়গা নেই! বিশেষ করে ছুটি ও উৎসবের মরসুমে, যেমন নতুন বছর বা পুজোর সময়, দার্জিলিংয়ের রাস্তাঘাট, হোটেল, লজ, দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় থাকে, এমনকি অনেক সময় হোটেল বা হোমস্টে পাওয়াও কঠিন হয়ে পড়ে। আর নতুন বছরের শুরুতে পাহাড়ে উপচে পড়া ভিড়, হোটেল না পেয়ে হোম-স্টেতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। কুয়াশা কেটে রোদ উঠতেই কাঞ্চনজঙ্ঘার (Kangchenjunga) সোনালী রূপ দেখে মুগ্ধ সমতলের মানুষ। ঘুম (Ghum Railway Station) এবং দার্জিলিং রেলস্টেশনেও দিনভর পর্যটকদের ভিড় চোখে পড়ছে। পর্যটকদের ভিড়ে ট্রাফিক জ্যাম সামলাতে হিমশিম খেল দার্জিলিং পুলিশ, গাড়ি পার্কিং নিয়ে বচসা লেবং কার্ট রোডে।

নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকে জমজমাট শৈলশহর দার্জিলিং। ঘুম এবং দার্জিলিং রেলস্টেশনেও দিনভর পর্যটকদের ভিড় চোখে পড়ছে। ম্যালের চৌরাস্তা, গ্লেনারিজ, টয়ট্রেন স্টেশন থেকে শুরু করে চিড়িয়াখানা, শহরের প্রায় প্রতিটি প্রান্তেই এখন থিকথিকে ভিড়। দার্জিলিং–ঘুম ও দার্জিলিং–কার্শিয়ং রুটে টয়ট্রেনের প্রতিটি কামরাই পর্যটকে ঠাসা। হোটেল, রেস্তোরাঁ, ক্যাফেগুলিতে রাতভর লাইভ মিউজিক, ডিজে পার্টির আয়োজন চলছে। বড়দিন থেকে বর্ষবরণ, এই পুরো মরশুম জুড়েই পর্যটকের ঢল নেমেছে পাহাড়ে।পর্যটকদের ভিড়ে ট্রাফিক জ্যাম সামলাতে হিমশিম খেল দার্জিলিং পুলিশ, গাড়ি পার্কিং নিয়ে বচসা লেবং কার্ট রোডে।

আরও পড়ুন: নতুন বছরের দ্বিতীয় দিনেও দিল্লিতে ‘দমবন্ধ’ পরিস্থিতি

অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিংয়ের (Darjeeling) এর পার্বত্য উঁচু এলাকায় শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু ঘুম ধোত্রে মানেভঞ্জন চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা। দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। পশ্চিমী ঝঞ্চায় বাধা শীতল হাওয়ায়। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ। শুক্র ও শনিবার বাড়বে তাপমাত্রা, তারপর দু-তিন দিন একই রকম থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গে আগামী তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা পরবর্তী দু দিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।

ওড়িশার উপকূলে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে,কুয়াশা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গে ও আগামীকাল থেকে ঘন কুয়াশার দাপট। শুক্রবার ঘন কুয়াশা দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। শনিবার ঘন কুয়াশার দাপট দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার ঘন কুয়াশার দাপট জারি থাকবে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team