কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
একধাক্কায় ৪ টাকা দাম বৃদ্ধি বাংলার ডেয়ারির! নেপথ্যে কী কারণ দেখুন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Sneha Chakraborty
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ০৪:২৩:২৭ পিএম
  • / ৭০ বার খবরটি পড়া হয়েছে
  • Sneha Chakraborty

কলকাতা: ধাপে ধাপে বাড়ছিল ঠিকই। কখনও প্রতি লিটারে ১ টাকা। কখনও আবার ২ টাকা। কিন্তু নভেম্বরের শুরুতে বাংলার ডেয়ারির দুধের মূল্যবৃদ্ধি কার্যত বিপ্লব ঘটিয়ে দিয়েছে। নির্দিষ্ট একটি ব্র্যান্ডের দুধের দাম এক লাফে লিটারপ্রতি বেড়ে গিয়েছে ৪ টাকা! এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে নিম্ন মধ্যবিত্তদের জীবনে এবং চায়ের ছোটখাটো দোকানদারদের উপর।

রাজ্যের দুধের বাজারে বড়সড় ধাক্কা খেল সাধারণ মানুষ। বাংলার ডেয়ারি (Dairy milk) এক লাফে প্রতি লিটার দুধের দাম ৪ টাকা বৃদ্ধি করল। অক্টোবর পর্যন্ত যে সুপ্রিম দুধ ৫৬ টাকায় মিলত, নভেম্বর থেকেই তা পৌঁছে গেল ৬০ টাকায়। এর আগেও ১-২ টাকা করে দাম বাড়লেও, একসঙ্গে ৪ টাকা বৃদ্ধি কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ী মহল।

চাহিদা বাড়ছে বাংলার ডেয়ারি দুধের, সঙ্গে মূল্যবৃদ্ধিও।

আরও পড়ুন: ষষ্ঠ দিনে মতুয়াদের আমরণ অনশন, আরও তিনজন হাসপাতালে

বাংলার ডেয়ারির সবচেয়ে ভাল মানের দুধের ব্র্যান্ডের নাম ‘সুপ্রিম’। অক্টোবরে সেই দুধের লিটারপ্রতি দাম ছিল ৫৬ টাকা। এক লাফে নভেম্বরের গোড়ায় সেটা হয়ে গিয়েছে ৬০টাকা। অন্যান্য ব্র্যান্ডেরও দাম বেড়েছে। যেমন ‘তৃপ্তি’র লিটারপ্রতি দাম ছিল ৫২ টাকা। তা বেড়ে হয়েছে ৫৪ টাকা। আবার ‘স্বাস্থ্যসাথী ডবল টোন’ দুধের দাম ছিল ৪৬ টাকা লিটার। সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা লিটার। বছর দেড়েক আগে যখন বাংলার ডেয়ারি ‘সুপ্রিম’ ব্র্যান্ডটিকে বাজারে এনেছিল, তখন লিটারপ্রতি তার দাম ছিল ৫০ টাকা। অর্থাৎ, দেড় বছরের মধ্যে সেই দাম লিটারে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

Price rise of milk in Bangla dairy, know latest price

শুধু এই সংস্থার নয়। অন্যান্য বেসরকারি সংস্থার দুধের দামও বৃদ্ধি পেয়েছে এই সময়ে। তবে সরকারি সংস্থার দুধের দামের বৃদ্ধির হার চোখে পড়ার মতো।

দেখুন খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১০ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কলকাতায় চলছে বিরল মুদ্রা প্রদর্শনী! নজর কাড়ল বিশ্বের বৃহত্তম নোট
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ম্যাচ হারতেই অবসর! আর WWE-তে খেলবেন না জন সিনা?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতীকাণ্ডে ধৃত শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশ হেফাজত দিল আদালত
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team