কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শুরু মকর সংক্রান্তির পূণ্য স্নানের কাউন্টডাউন, ভিড় বাড়ছে পুণ্যার্থীদের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১০:৫২:১৩ এম
  • / ৭০ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

গঙ্গাসাগর- শুরু হয়ে গিয়েছে মকর সংক্রান্তির পূণ্য স্নানের (Holy Bath) কাউন্টডাউন। ​গঙ্গাসাগর (Gangasagar) মেলায় এই প্রথমবার হাই-টেক নিরাপত্তা (High-Tech Security), নজরদারিতে অত্যাধুনিক “ওয়াটার ড্রোন’। (Water drone)।

​গতকাল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধনের মধ্য দিয়ে মকর সংক্রান্তির মহেন্দ্রক্ষণের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তারই সঙ্গে প্রতিদিন বাড়ছে পুণ্যার্থীদের ভিড়। ইতিমধ্যেই হাজার হাজার কন্যার ঠিক সাগর মেলায় এসে পৌঁছেছেন। আজ রবিবার হওয়ায় সারাদিন ধরে আরও বেশি সংখ্যক পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশাবাদী জেলা প্রশাসন। পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আঁটো সাঁটো নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা সাগর মেলা এলাকা।

এবারের গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রথমবার গঙ্গাসাগর মেলা ২০২৬-এ মোতায়েন করা হয়েছে অভূতপূর্ব হাই-টেক নিরাপত্তা ব্যবস্থা। বিশেষত, গঙ্গাসাগর সমুদ্রসৈকতে নজরদারি চালাতে ও দ্রুত উদ্ধারকার্য চালাতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ‘ওয়াটার ড্রোন’ বা ‘রেসকিউ ড্রোন’।

​প্রশাসন সূত্রে খবর, কপিলমুনির আশ্রম এবং প্রধান স্নানঘাটের নজরদারির জন্য এই বিশেষ ড্রোন মোতায়েন করা হয়েছে। এই ড্রোনের বিশেষত্ব হলো, এটি প্রায় ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।

আরও পড়ুন-  ফের বদলাচ্ছে আবহাওয়া, রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ

​সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর উদ্ধার ক্ষমতা। স্নানের সময় যদি কোনো পুণ্যার্থী সমুদ্রের জলে ডুবে যান, তবে এই অত্যাধুনিক ওয়াটার ড্রোন খুব দ্রুত সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। ড্রোনটি ডুবন্ত ব্যক্তিকে জলে ভেসে থাকতে সাহায্য করার পাশাপাশি ডুবো ব্যক্তিকে উদ্ধার করে দ্রুততার সঙ্গে পাড়ের দিকে ফিরিয়ে আনার ক্ষমতা রাখে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে উদ্ধারকার্যে গতি আসবে এবং পুণ্যার্থীদের নিরাপত্তা বহুলাংশে বাড়বে বলে মনে করছে প্রশাসন।

​এই হাই-টেক নিরাপত্তা ব্যবস্থা গঙ্গাসাগর মেলাকে এক নতুন মাত্রা দিল এবং পুণ্যার্থীদের মধ্যে এক নতুন আস্থার জন্ম দিল।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team