কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মনরেগার নতুন নাম নিয়ে বিতর্ক, ‘মহাত্মা’ মুছল কেন্দ্র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:০১:০৬ পিএম
  • / ১৫২ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: মনরেগা (MNREGA) প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি’ প্রকল্পের নাম থেকে ‘মহাত্মা’ শব্দটি বাদ দিয়ে নতুন নাম অনুমোদন করেছে—‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’। আগামী দিনে সংসদে এই পরিবর্তন পেশ করা হবে। সরকারিভাবে ঘোষণা না হলেও সরকারি সূত্রের দাবি, প্রকল্পের ভাবনা ও উদ্দেশ্যকে আরও স্পষ্ট করতেই নাম বদলের পথে হাঁটছে কেন্দ্র।

সরকার জানিয়েছে, গ্রামীণ কর্মসংস্থান বাড়াতে প্রকল্পে বেশ কিছু কাঠামোগত সংস্কার আনা হচ্ছে। কর্মদিবস ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করা হবে, পাশাপাশি মজুরি বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। স্থায়ী সম্পদ তৈরি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং স্বনির্ভরতা বৃদ্ধিই এই উদ্যোগের লক্ষ্য। কেন্দ্রের দাবি, নতুন নাম ও নতুন কাঠামো কর্মসূচির স্বচ্ছতা এবং গতি বাড়াবে।

আরও পড়ুন: বাংলার কোন বিধানসভায় কত নাম বাদ?

তবে এই নাম বদলকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, “রবীন্দ্রনাথ ঠাকুরই গান্ধীজিকে ‘মহাত্মা’ উপাধি দিয়েছিলেন। সেই নাম সরিয়ে কেন্দ্র বাংলার অবদানকে মুছে ফেলতে চাইছে।” তাঁর দাবি, প্রকল্পের বকেয়া টাকা না দিয়ে কেন্দ্র নাম বদল নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে।

তৃণমূলের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ আটকে রাখা হয়েছে। তাই নাম পরিবর্তনকে তারা ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ বলেই ব্যাখ্যা করছে। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, “ব্যক্তি তো একই—তাহলে নাম বদলের প্রয়োজন কোথায়? মহাত্মা শব্দের ঐতিহাসিক তাৎপর্য কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।”

বিতর্কের মাঝেই কেন্দ্রীয় শিবিরের দাবি, ‘বাপু’ নামও গান্ধীজির প্রতি সম্মান জানিয়ে রাখা হয়েছে, এবং কোনওভাবেই রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে নাম বদলের এই সিদ্ধান্ত সংসদে পেশ হওয়ার পর রাজনৈতিক সংঘাত আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team