কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
উইকেন্ডে গায়েব হবে শীত? জেনে নিন আবহাওয়ার মেগা আপডেট
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৩৭:২২ এম
  • / ৩০১ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: শুক্রবারও হাড় কাঁপানো শীতে (Winter) কাবু কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। শহর থেকে জেলা—প্রায় সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের নীচে ঘোরাফেরা করছে। তার উপর ভোরের দিকে ঘন কুয়াশা আর উত্তুরে হাওয়ার দাপটে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে। যদিও সপ্তাহান্তের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস (Weather Forecast)।

দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে আবহাওয়া দফতরের জানিয়েছে যে, এর সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। ফলে রাজ্যে আগামী দু’দিন উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে। তবে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও এই বৃদ্ধিতে শীত পুরোপুরি বিদায় নেবে না, শুধু ঠান্ডার তীব্রতা কিছুটা কমতে পারে।

আরও পড়ুন: ইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টে তৃণমূল কংগ্রেস!

চলতি সপ্তাহেই মঙ্গলবার কলকাতার (Kolkata Weather) পারদ নেমেছিল ১০.২ ডিগ্রিতে, যা ছিল এই মরসুমের সর্বনিম্ন। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে প্রায় ২.৩ ডিগ্রি কম। এদিকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম ও নদিয়ার মতো জেলাতেও পারদ পতন অব্যাহত রয়েছে। এই পরিস্থিতি আরও কিছু দিন চলতে পারে বলেই ইঙ্গিত।

এদিকে দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গেও (North Bengal Weather) শীতের দাপট অব্যাহত। প্রতিদিনই দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামছে। পাহাড়ে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ, কমছে দৃশ্যমানতা। আগামী কয়েকদিন উত্তরের আবহাওয়া এরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সোমবার বারাসতে সভা অভিষেকের, ২ লক্ষ জমায়েত চাইছে তৃণমূল!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
বিদায় নিচ্ছে শীত! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
২৩ জানুয়ারি গজকেশরী যোগে কেরিয়ারে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team