কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নেজাট মামলায় মূল অভিযুক্তকে হেফাজতে নিতে আবেদন সিবিআই-র
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০২:১৪:৫৯ পিএম
  • / ৪৪ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : নেজাট গাড়ি দুর্ঘটনার মূল অভিযুক্ত আলিম মোল্লাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাল সিবিআই (CBI)। বুধবার বসিরহাট (Basirhat) আদালতে এই আবেদন জানানো হয় বলে খবর। মূলত, এই মামলায় অভিযুক্তের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ। তার পরেই বুধবার তাকে আদালতে তোলা হবে। সেখানে কেন্দ্রীর তদন্তকারী সংস্থার তরফে এই আবেদন জানানো হয়।

সাল ২০২৪। তারিখ ৫ জানুয়ারি। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির (Sandeshkhali) সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় শেখ শাহজানের বাড়িতে অভিযান চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু সেখানে তাঁদের উপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্তদের তালিকায় আলিম মোল্লার নাম উঠে আসে। তার পর থেকে প্রায় দু’বছর ধরে পলাতক ছিল অভিযুক্ত।

আরও খবর : ইটাহারের উদ্দেশে অভিষেক, বেহালা ফ্লাইং ক্লাব থেকে উড়ল চপার

এরপর ২০২৫ সালের ১০ ডিসেম্বর সকাল ৮টা নাগাদ নেজাট বয়ারমারী-বাসন্তী হাইওয়েতে ঘটে চাঞ্চল্যকর দুর্ঘটনা। অভিযোগ, শেখ শাহজান কাণ্ডের মূল সাক্ষী ভোলা ঘোষ বসিরহাট মহকুমা আদালতে যাচ্ছিলেন তাঁর ছেলে ও গাড়িচালককে সঙ্গে নিয়ে। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে তাঁদের গাড়িকে ধাক্কা মারে। অভিযোগ ওঠে, সাক্ষীকে খুনের চেষ্টা করা হয়। দুর্ঘটনায় গাড়িচালকের মৃত্যু হয়। তদন্তে উঠে আসে, ওই ঘাতক ট্রাকের চালক ছিলেন আলিম মোল্লা।

সেই ঘটনার দশ দিন পর অর্থাৎ ২১ ডিসেম্বর আলিম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ (Police)। সেই সময় তাঁকে তোলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতে (Basirhat Subdivision Court)। এর পরেই তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছিল। বুধবার হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। তার পরেই তাঁকে এদিন আদালতে তোলা হবে। তবে তার আগে অভিযুক্তকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে খবর।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team