কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
BJP-র সভায় শর্তসাপেক্ষ অনুমতি হাইকোর্টের! কী নির্দেশ আদালতের?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫০:২২ পিএম
  • / ৮৮ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

কলকাতা: আগামী ২ জানুয়ারি কোচবিহারে (Coochbehar) বিজেপির সভা (BJP Rally) করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, সভায় সর্বোচ্চ ২৫০০ মানুষ উপস্থিত থাকতে পারবেন। পাশাপাশি ব্যবহৃত হবে ২০টি লাউডস্পিকার, ৮টি সাউন্ড বক্স এবং ৪টি মাইক্রোফোন। পুলিশকে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ওল্ড পোস্ট অফিস পাড়া গ্রাউন্ডে দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫০০০ লোক নিয়ে সভা করার অনুমতি চেয়েছিল বিজেপি। কিন্তু পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর ২০২৫ এর নির্দেশিকা অনুযায়ী কোনও সভা-মিছিলের জন্য অন্তত ১৫ দিন আগে আবেদন করা বাধ্যতামূলক। অথচ রাত ৮টা ২৪ মিনিটে দেরিতে আবেদন জমা পড়েছে বলে অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন: মেয়াদ শেষ মনোজ পন্থের! বাংলার নতুন মুখ্যসচিব কে হচ্ছেন?

রাজ্যের আইনজীবীর দাবি, জমিটি সরকারি সম্পত্তি হওয়ায় যথাযথ প্রক্রিয়া মানা প্রয়োজন। নিয়ম লঙ্ঘন করে আবেদন করা হলে তা গ্রহণ করার সুযোগ নেই। পুলিশকে সক্রিয় হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময়ও দেওয়া হয়নি বলেই দাবি রাজ্যের পক্ষের।

বিজেপির আইনজীবীরা পাল্টা যুক্তি দেন, সংবিধানের আর্টিকেল-১৯ অনুযায়ী রাজনৈতিক দলের সভা করা মৌলিক অধিকার। পাশাপাশি অভিনেতা মিঠুন চক্রবর্তী সভায় যোগ দেবেন, তিনি ‘হাই সিকিউরিটি’ প্রাপ্য— এই যুক্তিও তুলে ধরা হয় আদালতে। বিচারপতি বিশ্বরূপ চৌধুরী শুনানির সময় প্রশ্ন করেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা না হলে তা গ্রহণ করার জায়গা কোথায়?” তবে শেষ পর্যন্ত আদালত নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিজেপির সভা করার অনুমতি দেয়।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team