কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
SIR-এর কাজ করতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়লেন বিএলও!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭:৩৯ এম
  • / ১০৮ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-এর কাজ। সেই কাজ করতে গিয়ে অসুস্থ হয়েছেন একের পর এক বুথ লেবেল অফিসার বা বিএলও (BLO)। সেই কাজ করতে গিয়ে একাধিক বিএলও-র মৃত্যুও হয়েছে বাংলায়। এবার এসআইআর-এর কাজ করতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও।

জানা গিয়েছে, এমন ঘটনাটি ঘটেছে কামারহাটি (Kamarhati) বিধানসভার ৩০ নম্বর বুথে। সেই বুথের বিএলও সুপ্রিয়া চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। তার পরেই তড়িঘড়ি চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। বেশ কিছুক্ষণ হাসপাতালের জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলে বলে খবর। পাশাপাশি তাঁকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে বলেন চিকিৎসকরা।

আরও খবর : কবে জাঁকিয়ে শীত রাজ্যে ? সপ্তাহান্তে বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের দাপট

এ নিয়ে বিএলও সুপ্রিয়া চক্রবর্তী বলেছেন, তার কাজ প্রায় শেষের দিকে৷ কিন্তু কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করছিলেন। এরপরে বৃহস্পতিবার সকাল থেকে আরও অসুস্থ বোধ করেন তিনি। এরপরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় সাগর দত্ত হাসপাতালে। তার পরেই তাঁকে বেশ কিছুদিনের জন্য বিশ্রাম নিতে বলা হয় চিকিৎসকদের তরফে। এ নিয়ে সুপ্রিয়া-র স্বামী মিহির চক্রবর্তী জানান, কয়েকদিন ধরে তাঁর স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। এদিন বেশ কয়েকবার বমিও করেন। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা জানিয়েছেন, অত্যধিক চাপ ও চিন্তা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে হবে।

প্রসঙ্গত, বাংলালাতে একাধিক বিএলও-র মৃত্যুর ঘটনার পরও টনক নড়েনি নির্বাচন কমিশনের (Election Commission)। সেই কারণে বৃহস্পতিবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিএলও অধিকার রক্ষা কমিটি। তাঁদের তরফে দাবি করা হয়েছিল, তাঁদের উপর জোর করে ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দিচ্ছে কমিশন। এই কাজ অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team