কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দিলীপ বন্দনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়! অস্বস্তি বাড়ল শুভেন্দু শিবিরে?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ০১:২৫:৪২ পিএম
  • / ৬৪ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: বঙ্গ বিজেপিতে (West Bengal BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) একপ্রকার ‘ব্রাত্য’ করে রাখা হয়েছে বলে অভিযোগ শোনা যায় দীর্ঘদিন ধরেই। এই নিয়ে বিধানসভা ভোটের কয়েকমাস আগেও পদ্ম শিবিরে বাড়ছিল অস্বস্তি। এমন পরিস্থিতিতে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) আবার দিলীপ ঘোষের প্রশংসা হলেন পঞ্চমুখ। দলে দিলীপ ঘোষের অবদান মনে করিয়ে তিনি বলেন, “দিলীপ ঘোষ সামনে না থাকলে প্রচারে খামতি থাকছে। তাঁর নিজস্ব স্টাইলের জন্য তাঁকে পছন্দ করেন বহু মানুষ। দিলীপ ঘোষের মধ্যে এখনও সেই আগুন আছে।”

প্রসঙ্গত, দিলীপ ঘোষের সভাপতিত্বেই একসময় রাজ্যে বিজেপির সাফল্যের গ্রাফ শীর্ষে পৌঁছেছিল। লোকসভা ভোটে বাংলা থেকে ১৮ জন সাংসদ এনে নজির গড়েছিল বিজেপি। সেই সাফল্যের কথাই তুলে ধরেন অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “এটা ভুললে চলবে না, তাঁর সময়েই আমরা ১৮ জন এমপি পেয়েছিলাম। সেই লড়াইটাই তিনি লড়েছিলেন। এখন আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছি।”

আরও পড়ুন: “বাঁচাতে নয়, মারতে চায়,” অভিষেক নিশানায় মোদি

রাজনৈতিক মহলের একাংশের মত, দিলীপ ঘোষকে সভাপতি পদ থেকে সরানোর পর থেকেই রাজ্যে বিজেপির শক্তি ক্রমশ খর্ব হয়েছে। এমনকি যাঁরা দিলীপের বিরোধী হিসেবেই পরিচিত, তাঁরাও বিষয়টি অস্বীকার করতে পারেন না। এদিকে বর্তমান রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপের দূরত্ব বেড়েছে দিনদিন। অভিযোগ, দলের এক কেন্দ্রীয় পর্যবেক্ষকসহ কয়েকজন নেতাই তাঁকে কার্যত সাইডলাইন করে রেখেছেন। সেই পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে যে শুভেন্দু (Suvendu Adhikari) শিবিরও অস্বস্তিতে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

কলকাতার বায়ূদূষণ নিয়ে মামলা উঠল এজলাসে! কী বলল হাইকোর্ট?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দত্তাবাদে  স্বর্ণব্যবসায়ী  স্বপন কামিল্যা মামলায় রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
৩৭ দিন পর জামিন পেলেন শতদ্রু দত্ত!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team