কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
পুলিশকে ‘চ্যালাকাঠ’ দিয়ে পেটানোর নিদান বিজেপি বিধায়কের! চাঞ্চল্য
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ০২:১৭:০২ পিএম
  • / ৮০ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

বনগাঁ: পুলিশকে পেটানোর নিদান দিলেন বিজেপি বিধায়ক (BJP MLA)। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, বিজেপির পরিবর্তন সভা থেকে পুলিশকে (Police) পেটানোর নিদান দিলেন উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বনগাঁ (Bangaon) দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে পরিবর্তন সভা নামে একটি পথসভার আয়োজন করা হয়েছিল বিজেপির (BJP) পক্ষ থেকে। অভিযোগ, সেখান থেকেই সাধারণ মানুষকে পুলিশের উপর হামলার নিদেন দেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, ‘পুলিশ যেখানে তৃণমূলের কথা শুনে অন্যায় করতে যাবে। সাধারণ গরিব মানুষের উপরে চড়াও হবে। আপনারা জোটবদ্ধ হয়ে চ্যালাকাঠ দিয়ে পেটাবেন।’

আরও খবর : সন্দেশখালি গণহত্যার তদন্তে CBI, গ্রামবাসীদের জবানবন্দি নিলেন আধিকারিকরা

একই সঙ্গে তিনি বলেন, ‘সামনে পরিবর্তন হবে, যেসব পুলিশগুলি দালালি করছে তাদের খাল খিচে নিয়ে আসবো আমরা।’ এর পরেই তৃণমূলের (TMC) উদ্দেশ্যে বিজেপি বিধায়ক বলেন, ‘তৃণমূলের যে গুন্ডাগুলি ভাবছো পুলিশ বাবা বাঁচাবে, পুলিশ বাঁচাতে পারবে না। আগামী দিনে বদল হবে আর যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছ, তাদের বদলা হবে।’

স্বপন মজুমদারের পুলিশকে আক্রমণ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি বিশ্বজিৎ দাস স্বপন মজুমদারকে সমাজবিরোধী বলে আক্রমণ করেন। তিনি বলেন, ‘এই পুলিশের কারণে উনি সমাজবিরোধী কাজগুলি আগের মত করতে পারছেন না। সেই কারণে এই ধরনের মন্তব্য করছেন। ওদের কথা মানুষ শোনে না।’

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team