কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ওড়িশায় আক্রান্ত বাংলার শ্রমিক! এখনও অধরা অভিযুক্তরা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০২:২২:১১ পিএম
  • / ৮৯ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ওড়িশায় (Odisha) কাজ করতে গিয়ে নৃশংস হামলার শিকার হলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ভগবানগোলা থানার অন্তর্গত বাসিন্দা রফিকুল শেখ (৫৬)। ঘটনাটি ঘটেছে সে রাজ্যের ভুবনেশ্বরের (Bhubaneswar) পটিয়া চন্দ্রশেখরপুর থানার অন্তর্গত চংটা পাহাড়পুর এলাকায়। এই ঘটনায় ফের একবার পরিযায়ী শ্রমিকদের (Migrant Worker) নিরাপত্তার বিষয়টি সামনে উঠে এল।

পরিবার সূত্রে খবর, প্রায় ৪০ দিন আগে রুজি-রোজগারের তাগিদে ওড়িশায় যান রফিকুল শেখ। ঘটনার রাতে তিনি কর্মস্থলের কাছেই একটি ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। সেই সময় আচমকা পাঁচজন দুষ্কৃতী কোনও রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই ঘরে ঢুকে পড়ে। এরপরেই তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। রফিকুলকে বেধড়ক মারধর করার পর ওই দুষ্কৃতীরা রাস্তা দিয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

আরও খবর : উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপের জামিনে সুপ্রিম স্থগিতাদেশ

এই হামলার ঘটনায় গুরুতরভাবে জখম হন রফিকুল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রথমে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের উদ্যোগে তাঁকে ভগবানগোলায় ফিরিয়ে আনা হয়। আজ ভগবানগোলা কানাপুকুর হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। চিকিৎসকদের জানান, শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্য ও স্বজনদের অভিযোগ, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের (Arrest) দাবি জানিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, ঘটনার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team