কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শহরজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ, ৯ ডিগ্রির নীচে পারদ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬:৫২ পিএম
  • / ১৩৩ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ডিসেম্বরের শহরজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ (Winter Forecast)। উত্তুরে হাওয়ার জোরে রাজ্যে জমে উঠছে শীত (West Bengal Winter)। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই উত্তর-পশ্চিম দিক দিয়ে ক্রমাগত শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে। ফলে শীতের গতিতে কোনও বাধা নেই। কলকাতা থেকে জেলা জমিয়ে ব্যাটিং করছে শীত। এক লাফে নেমেছে তাপমাত্রা। শীতে কাবু দক্ষিণবঙ্গ। জেলা পুরুলিয়াতেও তীব্র শীতের প্রভাব দেখা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবার শীতের আমেজ গায়ে মেখেই বর্ষবরণের সুযোগ পেতে চলেছেন রাজ্যবাসী। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। শীতের প্রভাব রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। ‌দক্ষিণের জেলাগুলিতে পারদ পতন হতে দেখা যাচ্ছে শীতের প্রভাব ক্রমশ বাড়বে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলাগুলিতে জমিয়ে শীত পড়বে। কুয়াশার প্রভাব থাকবে ভরপুর।এক ধাক্কায় তাপমাত্রা কমেছে জেলা পুরুলিয়ার।

আরও পড়ুন: স্কুলপড়ুয়াদের নিরাপত্তায় কড়া অবস্থান, পুলকার নিয়ে কঠোর নির্দেশিকা জারি পরিবহণ দফতরের

কলকাতায় শীতের দাপট ধীরে ধীরে বাড়ছে। সোমবার ভোরে ফের পারদ নেমে দাঁড়িয়েছে ১৫ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের আকাশ সর্বত্রই পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুষ্ক ঠান্ডা হাওয়ার সঙ্গে যুক্ত হচ্ছে সকালের কুয়াশা।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই সাতটি জেলায় সোমবার সকাল পর্যন্ত ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে প্রায় ১ কিলোমিটার থেকে নেমে মাত্র ২০০ মিটার পর্যন্ত। এর ফলে সকালে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে, বিশেষত জাতীয় ও রাজ্য সড়কে গতি কমিয়ে চালানো বাধ্যতামূলক হবে। ট্রেন পরিষেবাতেও দেরি হতে পারে বলে আশঙ্কা।

দেখুন ভিডিও 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team