কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কনকনে ঠান্ডায় দার্জিলিংকে টেক্কা দিচ্ছে জঙ্গলমহল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮:৪৩ পিএম
  • / ৯০ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: উত্তুরে হাওয়ার দাপটে হিমশীতল পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে। বছরের শেষ দিনে রেকর্ড গড়ল ঠান্ডা (Chilling Cold )। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই জঙ্গলমহলে পাল্লা দিয়ে বাড়ছে শীতের দাপট। কনকনে ঠান্ডায় কার্যত কাঁপছে ঝাড়গ্রাম জেলা। বুধবার ঝাড়গ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে উত্তরবঙ্গের শীতপ্রধান পর্যটন শহর দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। দুই জেলার তাপমাত্রা প্রায় একই মাত্রায় ঘোরাফেরা করায় প্রশ্ন উঠছে—কনকনে ঠান্ডায় কি এবার দার্জিলিংকেও টেক্কা দিতে চলেছে ঝাড়গ্রাম (Jhargram Chilling Cold )? ভোর ও রাতের দিকে হাড় কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে ঘন কুয়াশা আর শীতল হাওয়ায় জেলাজুড়ে বাড়ছে শীতের প্রকোপ।

বছরের শেষ দিনে দার্জিলিঙে তাপমাত্রা নেমে গেল মাত্র ৪ ডিগ্রি সেলসিয়াসে। হাড়কাঁপানো এই ঠান্ডায় জবুথবু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জেলা। দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর-পশ্চিমের শুষ্ক ঠান্ডা হাওয়ার প্রভাবে আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে জঙ্গলমহলে শীতের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। তার পরের তিন দিনে পারদ ২-৩ ডিগ্রি বাড়তে পারে। পরে আবার রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকবে।

আরও পড়ুন: ২০২৫-এ রাজনীতি, যুদ্ধ, বিজ্ঞান থেকে কূটনীতি রাজ্যে আলোড়ন ফেলা বড় ঘটনা

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ মিটার থেকে মাত্র ৫০ মিটার পর্যন্ত। আগামী চার দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বহু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উলুবেড়িয়া, বহরমপুর, ক্যানিং, মগড়া, কলাইকুণ্ডা, পানাগড়, ব্যারাকপুর, ঝাড়গ্রাম, দিঘা, ডায়মন্ড হারবার, কাঁথি, পুরুলিয়া ও বসিরহাট-সহ একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।এ ছাড়া, নদিয়ার কল্যাণী তাপমাত্রা ৭ ডিগ্রি, সিউড়িতে ৭.২ ডিগ্রি, আসানসোলে ৭.৮ ডিগ্রি, বাঁকুড়া ও বর্ধমানে ৮ ডিগ্রি।কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মরসুমের শীতলতম। দমদমে পারদ নেমেছিল ১০ ডিগ্রিতে, সল্টলেকে ১১.৪ এবং হলদিয়ায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ৭ জওয়ান!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সোমবার বারাসতে সভা অভিষেকের, ২ লক্ষ জমায়েত চাইছে তৃণমূল!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
বিদায় নিচ্ছে শীত! সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
২৩ জানুয়ারি গজকেশরী যোগে কেরিয়ারে উন্নতি, বাড়বে আত্মবিশ্বাস
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ফের লজ্জার হার! কাদের পারফরম্যান্সে অসন্তুষ্ট শুভমন? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team