কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
SIR-কে কাজে লাগিয়ে বাংলা দখলের চেষ্টা, ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ০৬:১২:৩৫ পিএম
  • / ১৩০ বার খবরটি পড়া হয়েছে

কলকাতা: এসআইআর আবহে ফের সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, বাংলা বিরোধী এসআইআর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক তরজাও। সোমবার জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের নিয়ে মেগা সাংগঠনিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই বৈঠকে প্রায় ২৫ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন। আর সেই বৈঠক থেকেই ফের একবার একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দাগলেন অভিষেক।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিজেপির সহকারী সংস্থা হিসাবে কাজ করছে নির্বাচন কমিশন। যেভাবে জোর করে বাংলায় এসআইআর করা হচ্ছে তাতে এক মাসের কম সময়ে ৩৫ জনকে হারিয়েছি। বিজেপির দম্ভ, ঔদ্ধত্য, অহংকারের জন্যেই এই ঘটনা।” তাঁর কথায়, ”ইতিমধ্যে তিনজন বিএলও আত্মঘাতী হয়েছেন। কমিশনকে তাঁদের পরিবার দায়ী করেছে। অনেকেই অসুস্থ। আর এই কারণেই বলেছিলাম এসআইআর বাংলা বিরোধী। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।”

আরও পড়ুন: BLO -দের কমিশন অভিযান, এসআইআর চাপে অসুস্থ অনেকে, কী দাবি?

এসআইআর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একাধিক বিএলও-র মৃত্যুর খবর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কচকচানি। এর আগেও এই বিষয়ে  নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত কাজের চাপে বিএলও –দের মৃত্যু ঘিরে ক্রমশ উঠছে প্রশ্ন। এবার ফের  তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দেখুন খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team