কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
SIR শুনানির মধ্যেই বাংলায় অমিত শাহ!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২৭:৫৭ পিএম
  • / ৯৯ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফরের রেশ কাটতে না কাটতেই এবার বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নতুন বছর শুরুর আগেই, আগামী ২৯ ডিসেম্বর সোমবার তিনদিনের রাজ্য সফরে কলকাতায় (Kolkata) পৌঁছনোর কথা তাঁর। সূত্রের খবর, এই সফরেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) রণকৌশল চূড়ান্ত করতে পারেন বিজেপির (BJP) প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।

রাজ্যে যখন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুনানি ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে, ঠিক সেই সময়েই শাহের এই সফরকে ঘিরে জোর চর্চা। বিজেপি সূত্রে দাবি, ‘মিশন ২৬’-এর ব্লুপ্রিন্ট তৈরি করতেই এই বাংলা সফর। তিনদিনের ঠাসা কর্মসূচি শেষে ৩১ ডিসেম্বর বুধবার রাতে দিল্লি ফেরার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

আরও পড়ুন: নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস আজ, বাংলার ঐতিহ্যের নয়া ঠিকানা পাচ্ছে শহর

কী কী কর্মসূচি অমিত শাহের?

  • বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর রাতেই কলকাতায় পৌঁছে সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ।
  • ৩০ ডিসেম্বর সকালে সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এরপর দলের কোর কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে। ওইদিন রাতেই কলকাতায় সঙ্ঘ নেতৃত্বের সঙ্গে কো-অর্ডিনেশন বৈঠক করবেন কেন্দ্রীয় সমবায়মন্ত্রী।
  • সফরের শেষ দিন ৩১ ডিসেম্বর বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা পুরনিগম এলাকার বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শাহ। পাশাপাশি রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। ওইদিন গিরিশ ঘোষের মূর্তিতে মাল্যদান করার পর সিস্টার নিবেদিতার বাড়ি যাওয়ারও কর্মসূচি রয়েছে তাঁর। সবশেষে রাতেই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নদিয়ায় প্রধানমন্ত্রীর সভা করার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে কপ্টার নামতে না পারায় কর্মসূচি বাতিল হয়। কলকাতা বিমানবন্দর থেকেই ফোনে অডিয়ো বার্তা দেন প্রধানমন্ত্রী। সেই ঘটনার ঠিক দশদিনের মাথায় অমিত শাহের বাংলা সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। SIR শুনানি, ভোটার তালিকা বিতর্ক এবং ‘মিশন ২৬’, এই তিন প্রেক্ষাপটে অমিত শাহের তিনদিনের সফর বাংলার রাজনীতিতে কী বার্তা দেয়, সেদিকেই এখন তাকিয়ে বঙ্গ বিজেপি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team