কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আরাবুলের ছেলের গাড়িতে হামলা, গদ্দার স্লোগান, উত্তপ্ত ভাঙড়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ০৩:০৯:৩১ পিএম
  • / ৬৪ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক-  যত কাণ্ড সেই ভাঙড়েই (Bhangar) ! ভোট (Vote) আসতে না আসতেই ফের উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। এবার আরাবুল (Arabul Islam) ছেলের গাড়িতে হামলার অভিযোগ। যা ঘিরে উত্তেজনা ছড়াল। এই হামলার অভিযোগ উঠেছে শওকত অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ হাকিমুলের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ ও হাতাহাতি চলে।

আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম (Hakimul Islam) দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এদিন হাকিমুলকে লক্ষ্য করে ওঠে গদ্দার স্লোগান। উত্তপ্ত হয় এলাকা।

তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের সঙ্গে শওকত মোল্লার (shaukat mulla)  আদায় কাঁচ কলায় সম্পর্ক। এই দিনের ঘটনায় তৃণমূলের একাংশের দাবি, পরিকল্পিত ভাবেই শওকত মোল্লার অনুগামীরা হাকিমুলের (Hakimul)  উপর চড়াও হন। এদিকে শওকত মোল্লা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “দলে গদ্দারদের কোনও জায়গা নেই। সাধারণ মানুষ ওদের মানে না।”

আরও পড়ুন-  হাওড়ায় ২০টি লোকাল বাতিল, তিন দিন ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। সেদিন বিকেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, ওদুদ মোল্লা-সহ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। অভিযোগ, সেখান থেকে ফেরার পর রাতেই পঞ্চায়েত সমিতির সদস্য ওদুদ মোল্লার কাঁঠালিয়ার বাড়িতে হামলা চালায় শওকত ঘনিষ্ঠরা ও তাকে খুনের হুমকি দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ওদুদের পাশে দাঁড়াতে তার বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন হাকিমুল ও কাইজাররা।

সেই বাড়ি থেকেই বের হতেই হাকিমুলের গাড়ি ঘিরে বিক্ষোভ। হাকিমুলকে লক্ষ্য করে ‘গদ্দার’ স্লোগান চলতে থাকে। অভিযোগের তির শওকত অনুগামীদের দিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে পুলিশি তৎপরতায় হাকিমুলকে নিরাপদে এলাকা থেকে বের করে আনা হয়।

হাকিমুল ইসলাম এই ঘটনায় সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ঘটনায় শওকত মোল্লার পালটা জবাব, যারা নিজেরা ঝামেলা পাকায় তারা আবার অন্যদের দোষ দিচ্ছে।

এলাকা পরিবেশ থমথমে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team