কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে বাড়তি ট্রেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ০৪:৩৭:৪৪ পিএম
  • / ১৩৮ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja)। চন্দননগরের (Chandannagar) আলো আর শোভাযাত্রা দেখতে প্রতিবছরই ভিড় হয় হাজারো মানুষের। সেই ভিড় সামলাতে ও যাত্রীদের সুবিধার্থে একাধিক বিশেষ ট্রেন চালুর ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railways)।

২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হাওড়া–ব্যান্ডেল রুটে পাঁচ জোড়া এবং হাওড়া–বর্ধমান রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চলবে। হাওড়া থেকে ব্যান্ডেলের ট্রেন ছাড়বে বিকেল ৫টা ২০, সন্ধ্যা ৭টা ৫৫, রাত ৮টা ৩০ ও মধ্যরাত ১২টা ৩০-এ। ব্যান্ডেল থেকে হাওড়া ফিরতি ট্রেন মিলবে সন্ধ্যা ৮টা ৩৫, ৯টা ২০, ৯টা ৫৫, মধ্যরাত ১টা ও ভোর ২টায়। এছাড়া হাওড়া–বর্ধমান বিশেষ ট্রেন ছাড়বে রাত ১টা ১৫-এ, বর্ধমান–হাওড়া ছাড়বে রাত ১০টা ৩০-এ।

আরও পড়ুন: ‘রাজ্যে কি আর্থিক জরুরি অবস্থা চলছে?’ আদালতে প্রশ্নের মুখে রাজ্য

২ নভেম্বর অতিরিক্ত একটি হাওড়া–ব্যান্ডেল লোকাল ছাড়বে রাত ২টা ৩৫-এ, ব্যান্ডেল থেকে ফিরবে ভোর ৪টায়। অন্যদিকে, মাসগ্রাম–হাওড়া লোকাল পরিষেবা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

এদিকে, চন্দননগর শহর জুড়ে নজরদারির জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। তৈরি হয়েছে তিনটি কন্ট্রোল রুম। মোতায়েন থাকবেন প্রায় তিন হাজার পুলিশ কর্মী, যার মধ্যে থাকবেন মহিলা পুলিশ ও পিঙ্ক মোবাইল টিম। শহরে ঢোকার ৪৪টি পয়েন্টে জারি হয়েছে ‘নো এন্ট্রি’।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team