কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কমিশনের তালিকায় ‘মৃত’দের নিয়ে র‍্যাম্পে হাঁটলেন অভিষেক!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ০৫:০৭:২৭ পিএম
  • / ৭৪ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly election 2026)। তার আগেই এবার বারুইপুরে (Baruipur) সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকেই বিজেপি (BJP) ও কমিশনের (Election Commission) বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদ বলেছেন, এসআইআর (SIR)-এর পরে বিজেপি যতই শক্ত প্রয়োগ করুক, তৃণমূলের আসন বাড়বে। কিন্তু এদিন সব থেকে বড় চমকও দিয়েছেন অভিষেক।

এদিন সভার মাঝে তিন জন মঞ্চে উঠেছিলেন। তাঁরা হলেন মণিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি, মায়া দাস। অভিষেক অভিযোগ করেন, রাজ্যের ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় এই তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে। তা নিয়েই ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘এখানে দু’জন ভদ্রলোক ও একজন ভদ্রমহিলা রয়েছেন। এই দুই লোকের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজে। আর ভদ্রমহিলার বাড়ি কাকদ্বীপ বিধানসভায়। নির্বাচন কমিশন এদেরকে মৃত ঘোষণা করে দিয়েছেন।’

আরও খবর : “রাজনীতি ছেড়ে দেবো…,” কেন বললেন? বিস্ফোরক অভিষেক

সঙ্গে জানিয়েছেন, এইরকম তিনটে চারটে কেশ নয়। দক্ষিণ চব্বিশ পরগণায় ২৪ জন রয়েছেন, যাদেরকে মৃত হিসাবে দেখিয়েছে কমিশন। এর পরেই ওই তিনজনকে নিয়ে র‍্যাম্পে হাঁটতে হাঁটতে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘কোনওদিন মৃত ব্যক্তিদের র‍্যাম্পে হাঁটতে দেখেছেন? সেই কারণেই র‍্যাম্প তৈরি করেছি। এদের কী চক্রান্ত! বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেই কারণে এঁদেরকে মৃত হিসাবে দেখানো হয়েছে।’ তৃণমূল যতদিন আছে ততদিন সাধারণ মানুষের মৌলিক অধিকার যেতে দেব না বলেও জানিয়েছেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ‘দিল্লি আগামীদন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো। ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে।’

এদিন অভিষেক আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসআইআর-এর পরেও বিজেপি যত শক্তি প্রয়োগ করুকনা কেন তৃণমূলের আসন বাড়বেই। দক্ষিণ চব্বিশ পরগনায় ২০০৮ সালে পরিবর্তনের চাকা প্রথম ঘুরেছিল। এবার ভাঙড় জিতে ৩১ ও ৩১ করতে হবে বলে জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team