কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নোটবন্দির সঙ্গে SIR এর তুলনা টেনে বিজেপিকে কটাক্ষ অভিষেকের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Bipasha Chakraborty
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৪:৪৭ পিএম
  • / ৮৫ বার খবরটি পড়া হয়েছে
  • Bipasha Chakraborty

ওয়েবডেস্ক-  ২০২৬ ভোটে (2026 Assemble Election) বিজেপিকে (BJP) জবাব দিতে তৈরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। ২০২৫ এর একদম শেষের দিকে বাংলায় এসে দুর্নীতি, অপশাসন, নারী নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে বাংলার সরকারকে নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য সরকারকে উৎখাত করে বিজেপি শাসন প্রতিষ্ঠা হবেই দৃঢ় ও আত্ম বিশ্বাসী সুরে বক্তব্য রাখেন তিনি। তার পরেই শাহকে পাল্টা জবাব দিতে ময়দানে নামলেন তৃণমূলের তরুণ তুর্কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । শুক্রবার সমতলে দক্ষিণ ২৪ পরগনায় প্রচার চালানোর পরে আজ আলিপুরদুয়ার থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র বাণে বিদ্ধ করলেন তিনি।

এসআইআরের সঙ্গে নোটবন্দির তুলনা টানলেন তিনি। ২০১৬ সালে হঠাৎ মধ্যরাতে একদিন নোটিবন্দি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতারাতি বন্ধ হয়ে যায় পুরনো ২০০০ টাকার নোট। এক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। ব্যাঙ্কের দীর্ঘ লাইনের টাকা দাঁড়িয়ে বহু প্রবীণ মানুষের মৃত্যু হয়। এবারে সেই নোটবন্দির নৈরাজ্যের সঙ্গে এসআইআর পরিস্থিতির তুলনা টানলেন অভিষেক। এসআইআর-এর চাপে মৃত্যু হয়েছে একাধিক বিএলও’র। ভোটার লিস্টে নাম না থাকা নিয়ে নাগরিকত্ব হারানোর ভয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে সাধারণ মানুষ, একাংশ আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

আজ আলিপুরদুয়ার থেকে সেই নোটবন্দির নৈরাজ্যের পরিস্থিতির সঙ্গে এসআইআর-এর তুলনা টানলেন তিনি। এদিন অভিষেক বলেন, মোদি সরকার নতুন স্বপ্ন দেখিয়ে ১০ বছর আগে সকলে লাইনে দাঁড় করিয়েছিলেন। উল্টে দেখা গেল কালোধন আরও বেড়ে গেল। ১০ বছর পর আবার মানুষকে লাইনে দাঁড় করালেন। আগে জনতা সরকার গড়তেন। এখন সরকার ঠিক করছে ভোটার কে হবেন।

আরও পড়ুন- তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন মৌসম বেনজির নূর

অভিষেক বলেন, গত পাঁচ বছর ধরে বিজেপি বাংলার মানুষকে হয়রান করছে। কোচবিহার থেকে হাওড়া, শিলিগুড়ি থেকে কলকাতা সর্বত্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। আমি সকলকে জিজ্ঞাসা করতে চাই, যেখানে দল হেরে যায়, সেখানে কি উন্নয়ন থামিয়ে দেবে? এটাই তৃণমূল এবং বিজেপির ফারাক। আলিপুরদুয়ারে তৃণমূল হেরেছে। কিন্তু গত ৫ বছরে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়েছে। আলিপুরদুয়ারে হেরেছি। আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিনি। এক এক বিধানসভায় ২৫ কোটি টাকা খরচ হয় মাসে। অভিষেক বলেন, আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি, সব পূরণ করব। যে কথা আমি বলি, সে কথা আমৃত্যু রাখার চেষ্টা করি।

এদিন সভার মূল আকর্ষণ ছিল চা বলয়ের শ্রমিকরা। চা শ্রমিকদের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনায় সরব হন তিনি। এদিন চা-শ্রমিকদের সমস্যার কথা, এসআইআর নিয়ে অনুসন্ধান, পাট্টা নিয়ে জিজ্ঞাসা,  সব সমস্যার কথা শোনেন অভিষেক। এদিন তিনি বলেন, আর একটু সবুর করুন। সরকার যখন বলেছে, তখন করবেই।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team