কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬:৩৩ পিএম
  • / ৭৯ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) পাখির চোখ করে একমাসব্যাপী ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির সূচনা করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার (North 24 Pargana) বারুইপুরে প্রথম রণসংকল্প সভা থেকেই ছাব্বিশের লক্ষ্য বেঁধে দিলেন তিনি।

শুক্রবার দুপুরে বারুইপুরের সাগরসংঘ মাঠে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার, যাদবপুর ও সুন্দরবন সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা। মঞ্চে উঠেই হাঁটু গেড়ে বসে মাথা নত করে জনতার উদ্দেশে প্রণাম জানান অভিষেক। তাঁর এই আচরণে উচ্ছ্বাসে ফেটে পড়ে সভাস্থল।

আরও পড়ুন: ‘বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল, চুপ ছিলেন সুকান্ত’, বারুইপুরে বিস্ফোরক অভিষেক

বক্তব্যের শুরুতেই অভিষেক জানান, গোটা জানুয়ারি মাস জুড়ে রাজ্যজুড়ে ঘুরে এসআইআর সংক্রান্ত সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। এরপরই উঠে আসে প্রশ্ন—তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বারুইপুর থেকেই কেন কর্মসূচির শুরু?

মঞ্চ থেকেই তার ব্যাখ্যা দেন অভিষেক। তিনি বলেন, “কোনও শুভ কাজে বেরোলে যেমন বাবা-মায়ের আশীর্বাদ নিই, তেমনই কালীঘাট আমার জন্মভূমি হলে দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর আমার কর্মভূমি। এখানকার মানুষের আশীর্বাদ নিয়েই তাই এই কর্মসূচির সূচনা।”

এরপরই কর্মীদের উদ্দেশে ছাব্বিশের টার্গেট বেঁধে দেন অভিষেক। স্পষ্ট ভাষায় বলেন, “দক্ষিণ ২৪ পরগনার একত্রিশটি আসনের সবকটিই জিততে হবে। একত্রিশে একত্রিশ। কোনও আসনে যেন জয়ের ব্যবধান পঞ্চাশ হাজারের নিচে না নামে।”

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার একমাত্র ভাঙড় আসনটি জিতেছিল আইএসএফ। বাকি সব আসনেই জয় পেয়েছিল তৃণমূল। ছাব্বিশে ভাঙড় পুনরুদ্ধার করাও যে দলের বড় চ্যালেঞ্জ, তা এদিন কার্যত স্পষ্ট করে দিলেন অভিষেক।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team