কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শুক্রবার থেকে জেলা সফরে অভিষেক, করবেন মেগা সভা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১০:৪২:৩৫ পিএম
  • / ৭৫ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শহরে ঘুরে গিয়েছেন অমিত শাহ (Amit Shah)। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে দলীয় কর্মীদের আসন সংখ্যা বেঁধে দিয়েছেন শাহ। এই আবহে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা ভোটের (WB Assembly Election 2026) লক্ষ্যে শুক্রবার থেকে জেলা সফর শুরু করছেন অভিষেক।

কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। ভোটকে পাখির চোখ করে শুক্রবার থেকে জেলাসফর শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Abhishek Mega Rally Baruipur)। ফুলতলা সাগরসঙ্ঘের মাঠের এই সভায় ২ লক্ষ লোক আনার টার্গেট নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জনসভার মঞ্চ যে কোনও কনসার্টের মঞ্চকেও হার মানিয়ে দিতে পারে। মূল মঞ্চের প্রেক্ষাপটে থাকছে প্রকাণ্ড এলইডি স্ক্রিন। মঞ্চের সামনেই ‘প্লাস’ চিহ্নের আকারে তৈরি হচ্ছে র‌্যাম্প। সেখানে হেঁটেই সভায় আসা কর্মী-সমর্থকদের সঙ্গে জনসংযোগ সারবেন অভিষেক। মূল মঞ্চের সঙ্গে বানানো হয়েছে আরও দুটি মঞ্চ। যার পিছনে থাকছে প্রায় ৪০ ফুটের স্ক্রিনে দেখার ব্যবস্থা। জনপ্রতিনিধিরা বসবেন এই তিনটি মঞ্চে ভাগ করে। ৩১ জন বিধায়ক একটি দিকে বসবেন। অন্যদিকে, জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বসবেন অন্য একটি মঞ্চে। মঞ্চ দু’প্রান্তে দুটি আলাদা পোডিয়াম রাখা হয়েছে। বৈদ্যুতিন মাধ্যম ও সোশাল মিডিয়ার সাংবাদিকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ওবিসি সার্টিফিকেট এসআইআরে ব্যবহার করা যাবে না, নির্দেশ কমিশনের

গোটা জানুয়ারি মাস ধরে অভিষেক রাজ্যের সব জেলায় কর্মসূচি করবেন। শনিবার তিনি যাবেন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ৬ জানুয়ারি তিনি যাবেন বীরভূম। ৭ জানুয়ারি যাবেন উত্তর দিনাজপুরের ইটাহারে। তৃণমূল

সূত্রের খবর, প্রায় সর্বত্রই এই ধরনের মঞ্চ প্রস্তুত রাখা হবে দলের তরফে। বারুইপুরের সভায় সংলগ্ন বিধানসভা থেকে জমায়েত করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের কর্মীদের।
তিনবারের ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক গত ২৭ ডিসেম্বর জানিয়েছিলেন, ‘আমি ২ জানুয়ারি থেকে রাস্তায় নামব। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস তাদের শাসনকালে যে যে কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরা হবে। জেলা সফরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার গত ১৫ বছরে যে কাজ করেছে, তার রিপোর্ট কার্ড ভোটারদের সামনে তুলে ধরা তাঁর লক্ষ্য। মনে করা হচ্ছে, সাংসদ এই সভা থেকে আগামী নির্বাচনে দলের লড়াইয়ের রূপরেখা ঠিক করে দেবেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team