কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
২৬-এর ভোটে বারুইপুরের সভা থেকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ০৮:০৯:১৯ পিএম
  • / ৮৮ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: জানুয়ারি মাস জুড়ে রাজ্যজুড়ে ব্যাপক জনসংযোগের পরিকল্পনা নিয়েছে তৃণমূল। ২০২৬-এর বিধানসভা ভোটের লক্ষ্যে এটিই অভিষেকের প্রথম জেলা সফর। বারুইপুরের (Abhishek Banerjee from Baruipur) এই সভার জন্য বিশেষ চতুর্মুখী র‍্যাম্প তৈরি করা হয়েছিল, যেখানে দাঁড়িয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাধারণ কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এদিন সভা থেকে ছাব্বিশে দক্ষিণ ২৪ পরগনায় সব আসন জিততে হবে। একত্রিশে ৩১” – জনসভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু তাই নয় গত সাত বছরে বাংলা থেকে ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা বিজেপি তুলে নিয়ে গিয়েছে তাও জানালেন অভিষেক।

২০২১ সালে দক্ষিণ ২৪ পরগণার ৩১টি আসনের মধ্যে ৩০টিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷ ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি৷ ২০২৬ সালের দ্বিতীয় দিন থেকে ভোটের প্রচারে নেমে অভিষেক শুরুতেই বুঝিয়ে দিলেন, এবার বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় শাসক দলের পাখির চোখ ভাঙড়৷ এদিনের সভা থেকেই অভিষেক বলেন, ‘আমি বাংলার মানুষকে কথা দিয়েছি তৃণমূলের আসন সংখ্যা এবং ভোট শতাংশ ২০২১-এর তুলনায় ২৬ সালে বাড়বে৷ ২০২১-এ জিতেছিলাম ২১৪, এবার একটা হলেও বেশি জিততে হবে৷ সেই একটা আসন যেন দক্ষিণ চব্বিশ পরগণা থেকে হবে৷ এবার ভাঙড়ও আমাদের জিততে হবে৷ এই জেলায় ৩১-এ ৩১ করতে হবে৷’ নাম না করে ভাঙড় অর্থাৎ নওশাদের গড় জেতার কথা বললেন অভিষেক।

আরও পড়ুন: বুঝিয়ে দিয়ে এসেছি বাংলা কী, পরেরবার মমতা যাবেন, কমিশনকে বার্তা অভিষেকের

এদিন অভিষেক বলেন, ‘কালীঘাটে আমার জন্ম হতে পারে মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়৷ কালীঘাট জন্মভূমি হলে দক্ষিণ চব্বিশ পরগণা আমার কর্মভূমি৷ দক্ষিণ ২৪ পরগনার কোনও আসনে যেন তৃণমূলের জয়ের ব্যবধান ৫০ হাজারের নিচে না নামে”, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও ভালো ফলাফলের লক্ষ্যে দলীয় কর্মীদের উদ্দেশে বললেন অভিষেক।বিজেপি শাসিত সরকারগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বললেন, ”যদি কেউ বাংলার মতো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারেন নিঃশর্তভাবে। আরও বলেন, ‘‘একটা বিধানসভায় পাঁচ হাজার চাকরিও বিজেপির সরকার দিয়েছে? দেখাতে পারবে? প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team