কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘আলিপুরদুয়ারে তৃণমূল হারলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়নি’, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব অভিষেক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ০২:৫৫:০৩ পিএম
  • / ৯৫ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

আলিপুরদুয়ার: দক্ষিণের রাজনৈতিক কর্মসূচি শুরু করে এবার সোজা উত্তরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা সভা (Abhishek Banerjee Alipurduar Meeting)। গতবারের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভার কথা মাথায় রেখে রাজ্যের শাসকদলের তরফ থেকে এবারে যে উত্তরবঙ্গকে টার্গেট। আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুরু ডায়মন্ড হারবারের সাংসদ বিজেপিকে তুলোধোনা করে বলেন, আলিপুরদুয়ারে সব আসনে হেরে গিয়েছে তৃণমূল। তারপরও কেউ লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হয়নি।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বলেন, “১০০ দিনের টাকা ৫ বছর ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্র। বাংলায় হারের পর টাকা বন্ধ। তৃণমূল হারলেও একজনের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে বলতে পারবনে না। তিনি আরও বলেন, বিজেপির নেতারা প্রকাশ্যে বলে, আমরা টাকা বন্ধ করে দেব। আপনাদের কি মনে হয়, কেন্দ্র টাকা দিলে তবে জমির পাট্টা পাবে? তবে জল দেবে? আমরা মিথ্যা কথা বলি না, কথা দিলে কথা রাখি। চা বাগান শ্রমিকদের অভিষেকের বার্তা, “চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন মোদি। বিজ্ঞপ্তি দিয়েও পরে বাতিল করেন। আমরা মিথ্যে বলি না। কথা দিলে কথা রাখি। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না কেন্দ্র।

আরও পড়ুন:২৬ এর ঝোড়ো ভোট প্রচারে অভিষেক, আলিপুরদুয়ারের পর ৬ জানুয়ারি বীরভূম

উত্তরবঙ্গে বন্যার সময়ে বিজেপির কে এসেছিলেন? প্রশ্ন করলেন অভিষেক।দিদি এসেছিলেন। বাড়ি করেছেন, সেতু করেছেন। এ বার ভোট আসছে। আবার বিজেপির নেতারা আসবেন। যখন কোনও ভোট ছিল না, তখনও মালবাজারে এসেছে। ২০২২ সালে তো ভোট ছিল না। আমরা এসেছিলাম, কারণ রাজনীতি শুধু ভোটের সময়ের জন্য নয়। জনসেবা করতে এসেছেন যখন ২৪ ঘণ্টা থাকতে হবে। সকলকে ভোটদানের আর্জি অভিষেকের। তাঁর কথায়, বিজেপির সাংসদ এবং সাপ একই জিনিস। আপনার দুধ-কলা খেয়ে আপনাকেই ছোবল মারবে। তাই এ বার সাপ পুষবেন না। তৃণমূলকে সুযোগ দিন। যদি আপনাদের জন্য কাজ করতে না পারি, পরের বারই সরিয়ে দেবেন। অভিষেকের চ্য়ালেঞ্জ, “তৃণমূলই একমাত্র বিজেপিকে জব্দ করতে পারে। এক দেশ, এক ভোট আইন পাশ করতে দেব না সংসদে।”

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team