কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
চম্পাহাটি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল ১ জনের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১২:৪৪:২৩ পিএম
  • / ৭২ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : শনিবার চম্পাহাটিতে (Champahati) ঘটেছিল ভয়াবহ বিস্ফোরণ। সেই ঘটনায় ঘটল প্রথম মৃত্যুর (Death) ঘটনা। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। গৌরহরি গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। শনিবার রাতে গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়ালে বাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। জখম হয়েছিলেন চার জন। তাঁদের এর পরে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সূত্রের খবর, এই বিস্ফোরণের ঘটনায় গৌরহরির শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে শনিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে ।

আরও খবর : বাংলা বলায় বেধড়ক মার, ফের ডবল ইঞ্জিনের ওড়িশায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক

ঘটনায় আহত আরও তিন জন ভর্তি রয়েছে হাসপাতালে। তাঁরা হলেন কিসান অধিকারী, বিশ্বজিৎ মণ্ডল ও রাহুল পুই। এদের মধ্যে কিসান অধিকারী ও রাহুলের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। রাহুলের শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছে বলে খবর।

বিস্ফোরণ স্থল থেকে যে ছবি সামনে এসেছিল তাতে দেখা গিয়েছিল, বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা ছিল। দেখা যাচ্ছে, একটি বাড়ির ছাদ উড়ে গিয়েছে। ভেঙে পড়ে বাড়ির পাঁচিলও। কারখানার একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। একটি আস্ত গাছ উড়ে গিয়েছে। জানা যাচ্ছে, এই কারখানাটি ছিল বেআইনি। পুলিশ (Police) সূত্রের খবর, এই বাজি কারখানার মালিকের কাছে বাজি মজুত ও বাজি বিক্রির লাইসেন্স ছিল। কিন্তু বাজি বানানোর লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team