কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মৃত্যুর ১৭ ঘন্টা পর সৎকার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ০৫:০৩:৫৭ পিএম
  • / ৩৫৩ বার খবরটি পড়া হয়েছে

জ্বরের উপসর্গ নিয়ে বাড়িতেই মারা যান আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনার বাসিন্দা প্রভাষু রায়(৪৫)।তাতেই কোভিডের আতঙ্ক ছড়ায় ওই মহল্লায়।অভিযোগ বুধবার সন্ধে ছ’টায় ওই ব্যক্তির  মৃত্যু হলেও কেউই মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে আসেননি।মৃৃতের অসহায় পরিবারের স্ত্রী ও একমাত্র কন্যা চরম দুর্যোগের রাতে ওই মৃতদেহ আগলে রেখে বসে থাকতে বাধ্য হন।স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সাজিদ আলম রাতেই মৃতদেহ সৎকারের মরিয়া চেষ্টা চালিয়েও স্থানীয় বাসিন্দাদের অসহযোগিতায় ব্যার্থ হন।শেষ পর্যন্ত ত্রাতার ভুমিকায় এগিয়ে আসেন মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সের সদস্যরা।বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যুর প্রায় সতেরো ঘন্টা পর লাল বাহিনীর সদস্যরা গ্রামের একটি খালের ধারে ওই মৃতদেহটি সমাহিত করতে বাধ্য হন।কারন হিসেবে তাঁরা জানিয়েছেন যে, একটি মৃতদেহ দাহ করার জন্যে লাকড়ি কেনার যে টাকার প্রয়োজন, তা তাঁদের হাতে ছিল না।এমনকি দিনমজুর পরিবারটি এতটাই দরিদ্র যে, তাঁরাও ওই টাকা যোগাড় করতে পারেননি। রাঙ্গালিবাজনা গ্রাম পঞ্চায়েতের জাহাদিপাড়া সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।পরিবার জানিয়েছে যে দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই ব্যক্তি। বারবার তাঁকে করোনা টেস্ট করাতে বলা হলেও তিনি তা করাননি। করোনা আতঙ্ক থেকেই টেস্ট করাননি বলে জানা যাচ্ছে। ফলে তাঁর টেস্ট না হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কী কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি। অভিযোগ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team