কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
উপকূল বাঁচাতে উদ্যোগী রাজ্য
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: শৌভিক পাণ্ডা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ০৩:৫১:৫৬ পিএম
  • / ৩৪৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শৌভিক পাণ্ডা

ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের দীঘা, শঙ্করপুর এবং সুন্দরবনের সাগরদ্বীপের পুনর্গঠনে রাজ্য পরিবেশ দফতর একটি নতুন উপকূলীয় এলাকা ব্যবস্থাপন পরিকল্পনা বা কোস্টাল জোনাল ম্যানেজমেন্ট প্লান তৈরি করছে। এই পরিকল্পনার আওতায় ভবিষ্যৎ বিপর্যয় থেকে উপকূলীয় এলাকাকে বাঁচাতে উপযুক্ত পরিকাঠামো নির্মাণের পাশাপাশি সৌন্দর্যায়নের কাজও করা হবে বলে পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘূর্ণিঝড়ের পর এইসব এলাকা পরিদর্শন করে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন। পরিবেশ দফতর সূত্রে জানা গেছে, গত বছর ঘূর্ণিঝড় আমফান এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় যশের প্রভাবে রাজ্যের উপকূল এলাকায় বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি উপকূলের চরিত্রেও বদল ঘটেছে। আমফান পরবর্তী সময়ে সমুদ্র উপকূলের ভেতরে গড়ে প্রায় ৩০০ মিটার এগিয়ে এসেছে। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে পরিবেশ দফতর উপকূলীয় এলাকা পুনর্গঠনে একটি কমিটি গঠন করেছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্রের নেতৃত্বাধীন ওই কমিটির ওপরে উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের পরিবেশ সচিব বিবেক কুমার জানিয়েছেন ম্যানগ্রোভ সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে উপকূল রক্ষার ওপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

ছবি: সংগৃহীত

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team