কলকাতা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
WTC : বৃষ্টি ভাবনা, ১৮ আর ২২ নম্বরের বিচিত্র সমীকরণ!
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ১১:২১:৪৫ এম
  • / ৭৫১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

‘রেন রেন গো অ্যাওয়ে’। শুরু হয়ে গেছে এই প্রার্থনা। আজ শুক্রবার ইংল্যান্ডের সাদাম্পটনে শুরু হচ্ছে আইসিসির প্রথম টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনাল। মুখোমুখি ভারত – নিউজিল্যান্ড। কিন্তু দুই শিবিরই চিন্তায় স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসে। জানানো হয়েছে , আজ সেখানে বৃষ্টি হবে। কাল ম্যাচের দ্বিতীয় দিনও বৃষ্টি হতে পারে।

বৃষ্টি আর ভারত – নিউজিল্যান্ড ম্যাচ মানেই বিঘ্ন। ইংল্যান্ডে ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে গ্রুপ লিগে কোহলি – কেনদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দুই দল পয়েন্ট ভাগ করে নিয়েছিল। এরপর আবার দুই দল মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। সেই ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিয়েছিল। ম্যাচ অবশ্য শেষ হয়েছিল। ফল সকলের আজ জানা। হেরেছিলেন কোহলি বাহিনী। সেই হারের বদলা এবার কি নিতে পারবে বিরাট বাহিনী? কিন্তু বৃষ্টি!
কেউ কেউ তো সেই শহর থেকে এখন ( ভোরবেলা) ট্যুইট করতে শুরু করেছে, একটি প্রশ্ন তুলে: টস হবে তো?

আকাশে মেঘ আর মাঝে মাঝে বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটালে ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। ১৮ জুন ম্যাচ শুরু। পাঁচদিনের টেস্টটি শেষ হওয়ার কথা ২২ জুন। যদি ম্যাচে বৃষ্টি সময় কেড়ে নেয়, তাহলে ম্যাচ শেষ হবে ২৩ জুন।

একটা বিচিত্র বিষয় চোখে পড়েছে এই সংখ্যাগুলি নিয়ে। টেস্ট শুরু হচ্ছে ১৮ তারিখ। ১৮ হল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির টেস্ট জার্সি নম্বর। আর ম্যাচটি শেষ হওয়ার কথা ২২ তারিখ। এটা আবার নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জার্সির নম্বর। মাথায় ঘুরছে অন্য এক ভাবনা, তাহলে কী ১৮ তারিখ দিনটি হবে কোহলির! টস জিতে ভারতীয় দল দাপট দেখাতে শুরু করবে? আর নির্ধারিত দিনেই ম্যাচ যদি শেষ হয়, তাহলে ২২ নম্বরের দাপটে নিউজিল্যান্ড ম্যাচ জিতবে! কিন্তু বৃষ্টি যদি ম্যাচ ২৩ তারিখ টেনে নিয়ে যায়? এই লাকি নম্বর না কোহলির , না কেনের। তাহলে ‘ ম্যাচ সমান সমান ‘ ? মানে – ড্র!

১৯৮৩ সালের জুনে মাসে এই ইংল্যান্ডেই প্রথমবার ‘ বিশ্ব চ্যাম্পিয়ন’ হয়েছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের ট্রফি জয়ের হ্যাটট্রিক আটকে দিয়েছিল টিম ইন্ডিয়া । এবারও প্রথম বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের লড়াই । সেই ইংল্যান্ড। সেই জুন মাস। কপিল ডেয়ার ডেভিলস ২৫ জুন লর্ডসে বিশ্ব সেরার স্বীকৃতি পেয়েছিল। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত জিতে ছিল দক্ষিণ আফ্রিকার মাঠে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানকে ঘিরে সঙ্কট তীব্র! জয়শংকরকে ফোন ইরানের বিদেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বোলিং ব্যর্থতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে জলে গেল রাহুলের শতরান
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
১৬-১৭ জানুয়ারি মালাদা স্টেশনে সাময়িক প্ল্যাটফর্ম পরিবর্তন! কেন ?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
দেশের বৃহত্তম মহাকাল মন্দির, পাহাড়ের পর্যটনে নয়া মাইলফলক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক, তারপর কী হল?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মনোকিনিতে সি-বিচে বিপাশা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিকের সঙ্গে দুষ্টুমির ঝলক দেখালেন প্রিয়াঙ্কা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ভিসা ছাড়া কতগুলি দেশে যেতে পারবেন ভারতীয়রা? দেখুন বড় খবর
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন এই বিএলও, কেতুগ্রাম কাণ্ডে তীব্র জল্পনা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
রাজকোটে লড়াকু সেঞ্চুরি রাহুলের! কিউয়িদের কত টার্গেট দিল ভারত?
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মর্মান্তিক! বোমাকে বুনো ফল ভেবে খেয়ে মৃত্যু হস্তিশাবকের
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team