সুপার ওভারে বল করানোর সিদ্ধান্ত কার ছিল? জানালেন নারিন

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতকালের ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। তার জন্য সুনীল নারিনের (Sunil Narine) উপর ভরসা দেখিয়েছিল নাইট শিবির। এর পর সুপার ওভারে তিন বলে দুই উইকেট নিয়ে ম্যাচ হাতের মুঠোয় করে নিয়েছিলেন তিনি। এর পরেই নারিন স্বীকার করেন, সুপার ওভারে তাঁর বল করতে ভালো লাগে।

সঞ্চালকের প্রশ্নে নারিন (Sunil Narine) জানান, সুপার ওভারের পরিস্থিতি কঠিন। এই সময় খুব একটা বিকল্প থাকে না। প্রথমে সুপার ওভার করা বেশ সহজ ব্যাপার। সঙ্গে জানিয়েছেন, ক্রিকেট খুব শক্ত খেলা। তাই উচ্ছ্বাসের মতো বিষয় নিয়ে ভাবার সময় থাকে না। আমি এই সব বিষয় নিয়ে চিন্তাও করি না। এছাড়া বলেছেন, আমরা ভালো খেলছিলাম না। কিন্তু একটা একটা করে ম্যাচ ধরে এগোলে আমরা ভালো খেলবো।

আরও খবর : ‘ফ্লপ’ রাহানে, সেইফার্টরা! রিঙ্কু’র দৌলতে লখনউয়ের বিরুদ্ধে সম্মানজনক রান KKR-এর

এদিকে গতকালের ম্যাচে কার্তিক ত্যাগীর বোলিংয়ে অনভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এ নিয়ে সতীর্থের পাশে দাঁড়িয়ে নারিন (Sunil Narine) বলেন, এমন পরিস্থিতির মধ্যে সিনিয়র, জুনিয়র সবার কাছে খুব কঠিন। তবে প্রতি ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়। আমি যখন সুপার ওভার করতে আসছিলাম তখন গোটা দল আমার পাশে ছিল। বেশি না ভাবার কথা জানানো হয়েছিল।

নারিনকে প্রশ্ন করা হয়েছিল, তাঁকে সুপার ওভারে বল করানোর সিদ্ধান্ত কার ছিল? ক্যারিবিয়ান তারকা এ নিয়ে বলেছেন, এ নিয়ে দলের সব কোচেরাই সিদ্ধান্ত নিয়েছিল। আমি সেটাকে মেনে নিয়েছিলাম। আর সেই সিদ্ধান্তের ফলে গতকাল ম্যাচ জিতে নেয় কেকেআর।

দেখুন অন্য খবর :

Latest News

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের, মমতাকে ঘিরে জল্পনার অবসান

ওয়েব ডেস্ক : উপনির্বাচনকে (Bypoll) কেন্দ্র করে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগরে (Reginagar) প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This