33 C
Kolkata

টুটু বসুকে শ্রদ্ধাজ্ঞাপন করে কী জানালেন মুখ্যমন্ত্রী?

Must Read

ওয়েব ডেস্ক : প্রয়াত মোহনবাগান (Mohun Bagan) অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু (Swapan Sadhan Bose) তথা টুটু বসু (Tutu Bose)। তাঁকে মোহনবাগান ক্লাবে উপস্থিত হয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, “টুটুবাবুর মতোই আত্মিকতায় মোহনবাগানকে আগলে রাখুন।” এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ও খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

মূলত, মঙ্গলবারই প্রয়াত হন মোহনবাগানের (Mohun Bangan) প্রাক্তন সভাপতি। তার পরেই নিজের বাড়ি, ভবানীপুর ক্লাব হয়ে নিয়ে আসা হয়েছিল মোহনবাগান ক্লাবে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বিশাল সংখ্যক মানুষ। আর এদিন বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণের পর সবুজ-মেরুণ তাঁবুতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

আরও খবর : না ফেরার দেশে টুটু বসু, অভিভাবকহীন মোহনবাগান…

এর পর টুটু বোসকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলে, মোহনবাগান ক্লাব, সমর্থক ও টুটুবাবুর সকল শুভানুধ্যায়ীদের প্রতি সহানুভূতি জানাতে আমরা এসেছি। যেভাবে মোহনবাগান (Mohun Bangan) ক্লাবকে আগলে রেখেছিলেন টুটুবাবু, আপনারা সেভাবেই ক্লাবকে এগিয়ে নিয়ে যান। এটাই তাঁৎ প্রতি হবে শ্বদ্ধা। আর টুটুবাবুর প্রয়াণ ভারত ও বঙ্গ ফুটবলের জন্য বড় ক্ষতি বলেও জানিয়েছেন তিনি।

এর আগে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপন সাধন বসু (টুটু বসু) মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মোহনবাগান ক্লাব ও টুটু বসু একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশাসনে ওনার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার নেতৃত্ব, দূরদৃষ্টি এবং খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন, শুভানুধ্যায়ী এবং অসংখ্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি।”

দেখুন অন্য খবর :

Latest News

মন্দির, মসজিদে তারস্বরে লাউডস্পিকার বাজানো যাবে না, নিয়ম না মানলেই কড়া পদক্ষেপ

ওয়েবডেস্ক-  বাংলায় বিপুল মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সরকারে এসেই মন্দির বা মসজিদে...

More Articles Like This