কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
২০২৫-এ টেস্ট অবসর, ২০২৬-এর কী প্ল্যান? জানিয়ে দিলেন কোহলি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯:৩২ পিএম
  • / ১২১ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: অবসরের জল্পনা উড়িয়ে ২০২৫-এ নতুনভাবে নিজেকে বাইশ গজের ‘কিং’ হিসেবে প্রতিষ্ঠা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। টি-২০-র পর এবছর টেস্টজীবনেও ইতি টেনেছেন তিনি। তারপর ওডিআই ফরম্যাটেও আরও ঝকঝকে হয়েছে বিরাটের। বিজয় হাজারেতেও রান পেয়েছেন ভালোমতো। ২০২৫-কে যেভাবে শেষ করলেন, সেভাবেই ২০২৬-কে শুরু করতে চাইবেন কোহলি। আর সেটারই একটা স্পষ্ট ইঙ্গিত দিলেন বছরের শেষ দিনে।

স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) পাশে নিয়ে নতুন বছরকে (New Year) স্বাগত জানালেন বিরাট। নিজের সোশ্যাল মিডিয়ায় অর্ধাঙ্গীনির সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্টে তিনি লেখেন, ‘আমার জীবনের আলোকে (অনুষ্কা শর্মা) সঙ্গে নিয়ে ২০২৬-এ পা রাখছি’। বর্ষবরণের রাত অবধি খুব অল্প সময়েই ভাইরাল হয়ে যায় কোহলির এই পোস্ট।

আরও পড়ুন: এভাবেও ফিরে আসা যায়! কেমন কাটল রোহিত, কোহলির ২০২৫?

আসলে এই দিনটায় ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন তিনি। তবে খুব বেশিদিনের বিরতি নয়। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়েই ফের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন কোহলি। কারণ একদিকে যেমন চলেছে বিজয় হাজারে ট্রফি, অন্যদিকে সামনেই রয়েছে ভারত–নিউজিল্যান্ড ওডিআই সিরিজও, যা আরও একবার রেকর্ড গড়ার বড় মঞ্চ হয়ে উঠতে পারে কোহলির কাছে।

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

মাত্র ২৫ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। এই তালিকায় তাঁর আগে আছেন শুধুমাত্র শচীন তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারা। শচীন ৬৪৪ ইনিংসে এই রেকর্ড করেছিলেন, সাঙ্গাকারার লেগেছিল ৬৬৬ ইনিংস, সেখানে মাত্র ৬২৩ ইনিংসেই ২৭,৯৭৫ রান করে ফেলেছেন কোহলি। তাই এখন স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এই ওডিআই সিরিজেই এই রেকর্ড নিজের নামে তিনি।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team