নেটে বিরাটকে অস্বস্তিতে ফেললেন তরুণ পেসার! কী অবস্থা রোহিতের?

Must Read

ওয়েব ডেস্ক : নিউজিল্যান্ডের (Newzeland) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষের মুখে। এবার একদিনের সিরিজের প্রস্তুতিতে জোর দিচ্ছে ভারতীয় দল। রবিবার সকালে নেট অনুশীলনে হাজির ছিলেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা ও কে এল রাহুলরা। তবে অনুশীলনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠলেন তরুণ পেসার আকিব নবি। তাঁর সুইং ও নিয়ন্ত্রিত বোলিংয়ে একাধিকবার সমস্যায় পড়তে দেখা যায় বিরাট কোহলিকে।

অনুশীলনে নবি ছাড়াও নজর কাড়েন অংশুল কাম্বোজ ও গুরনুর ব্রার। উচ্চতার সুবিধা কাজে লাগিয়ে গুরনুর পিচ থেকে বাড়তি বাউন্স পান। অন্যদিকে, নিয়ন্ত্রিত লাইন ও লেংথে ব্যাটারদের পরীক্ষা নেন কাম্বোজ। তবে দুই দিকেই বল সুইং করিয়ে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেন নবি। কোহলিকে চাপে ফেলেন তিনি। কখনও ইনসুইংয়ে প্যাড ও থাই-প্যাডে আঘাত করেন তিনি, আবার কখনও আউটসুইংয়ে পরীক্ষা নেন অভিজ্ঞ ব্যাটারের। কয়েকবার বলের নাগাল না পেয়ে বিরক্তিও প্রকাশ করেন কোহলি। যদিও পরে রোহিতের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন তিনি।

আরও খবর :  নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বদল

অন্যদিকে, রোহিত শর্মাকে এদিন বেশ হিসেবি ব্যাটিং করতে দেখা যায়। আগ্রাসী শটের পরিবর্তে রক্ষণাত্মক ব্যাটিং এবং সুযোগ বুঝে আক্রমণের পথে হাঁটেন তিনি। পরে অনুশীলনে যোগ দেন কে এল রাহুল ও ঋতুরাজ গায়কোয়াড়ও। প্রথম একদিনের ম্যাচের আগে হাতে আর মাত্র তিন দিন। ফলে পিচের গতি, বাউন্স এবং বলের আচরণ বুঝে নেওয়াই এখন ভারতীয় ব্যাটারদের প্রধান লক্ষ্য।

Latest News

এক নির্দেশিকায় রাজ্য পুলিশের ৫০ থানায় রদবদল, বদলি হলেন একাধিক আইসি

ওয়েব ডেস্ক :একাধিক থানার দায়িত্বে এবার নতুন আধিকারিক। রাজ্য পুলিশের বুধবারের নির্দেশিকায় ৫০টি থানার আইসি পদে রদবদলের কথা জানানো...

More Articles Like This