কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সেঞ্চুরি মিস করেও নজির কোহলির! ভাঙলেন শচীনের এই রেকর্ড
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১০:৩২:৫১ পিএম
  • / ৮৯ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: যেভাবে ২০২৫ শেষ করেছিলেন, সেভাবেই ২০২৬ শুরু করলেন বিরাট কোহলি (Virat Kohli)। মাত্র সাত রানের জন্য সেঞ্চুরি মিস করলেও রবিবার এক নতুন ইতিহাস লিখলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের (IND vs NZ) প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের (Most Runs In International Cricket) তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের এই কিংবদন্তি।

ভাদোদরার ম্যাচের আগে সাঙ্গাকারাকে টপকাতে কোহলির দরকার ছিল মাত্র ৪২ রান। ইনিংসের ১৯তম ওভারেই সেই মাইলফলক স্পর্শ করেন তিনি। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে কোহলির মোট রান পার করল ২৮,০০০-এর গণ্ডি। এই তালিকায় এখন শুধুমাত্র শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পিছনে রয়েছেন তিনি।

আরও পড়ুন: কোহলির বিরাট ইনিংস! নিউজিল্যান্ডকে হারিয়ে বর্ষবরণ ভারতের

একইসঙ্গে এদিন বিরাট আরেক দিক দিয়ে শচীন তেন্ডুলকরকে পিছনেও ফেললেন। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ব্যাটার হিসেবে তিনি ২৮,০০০ রানের মাইলফলকে পা রাখলেন। কোহলি এই রান করেন মাত্র ৬২৪ ইনিংস খেলেই। যেখানে শচীন তেন্ডুলকর এই রানে পৌঁছেছিলেন ৬৪৪ ইনিংসে, সাঙ্গাকারার লেগেছিল ৬৬৬ ইনিংস।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান

  • শচীন তেন্ডুলকর (ভারত): ৩৪,৩৫৭
  • বিরাট কোহলি (ভারত): ২৮,০৬৮
  • কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ২৮,০১৬
  • রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ২৭,৪৮৩
  • মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা): ২৫,৯৫৭
  • জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা): ২৫,৫৩৪

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team