কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
৬৩ বলে ঝকঝকে সেঞ্চুরি! বিদেশের মাটিতে বিরল রেকর্ড বৈভবের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ০৬:০৬:০০ পিএম
  • / ৭৯ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: নতুন বছরের শুরুতেই ব্যাটে আগুন ঝরালেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ২০২৫ সালটা যেভাবে শেষ করেছিলেন, ২০২৬ সালটা ঠিক সেভাবেই শুরু করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে এল তাঁর প্রথম শতরান, তাও মাত্র ৬৩ বলে। বুধবার অনূর্ধ্ব-১৯ ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND U19 Vs SA U19) শুরু থেকেই ঝকঝকে শট খেলেন বৈভব। প্রথম ওভার থেকেই পেসারদের উপর চড়াও হয়ে স্পষ্ট করে দেন যে, এই ম্যাচ তাঁরই হাতে।

ওপেনিংয়ে অ্যারন জর্জের সঙ্গে ২০০-এ বেশি রানের পার্টনারশিপ গড়ে তোলেন বৈভব। সেই জুটির দাপটেই কার্যত ভেঙে পড়ে প্রোটিয়া বোলিং আক্রমণ। বৈভবের ব্যাটিংয়ে ছিল ভারসাম্য, নিখাদ আগ্রাসনের পাশাপাশি বলের লাইন এবং লেন্থ বুঝে নিয়ন্ত্রিত শট খেলতে দেখা যায় এদিন। ১০টি বিশাল ছক্কা এবং ও ৯টি চার মেরে এদিন সেঞ্চুরি (Century) হাঁকান তিনি।

আরও পড়ুন: বাংলার বিরুদ্ধে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস! কে এই অমন রাও?

৭৪ বলে ১২৭ রানে থামতে হয় তাঁকে। ২৬তম ওভারে ডানহাতি পেসার নটান্ডো সোনির শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ আউট হন তিনি। আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা এসে অভিনন্দন জানালেও বৈভবের মুখে তৃপ্তি ছিল না, দেখা যাচ্ছিল একরাশ হতাশা। এদিন যে আরও বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া হয়েছে, তা নিজেই বুঝতে পেরেছিলেন এই বিষ্ময় বালক।

তবে বুধবার বৈভবের এই ইনিংসটিকে শুধুমাত্র একটি শতরান হিসেবে নয়, আরও একটি কারণে মনে রাখবে ক্রিকেট বিশ্ব। এদিন এক বিরল মাইলফলকে পা রাখেন ভারতের এই তরুণ ব্যাটার। মাত্র ১৪ বছর বয়সেই ৫টি আলাদা দেশে শতরান করার নজির গড়লেন বৈভব সূর্যবংশী। ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি, বয়সের নিরিখে যা সত্যিই ব্যতিক্রমী ও বিরল।

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team