ম্যাচ হেরেও নয়া রেকর্ড বৈভবের!

Must Read

ওয়েব ডেস্ক : শনিবার গুজরাটের টাইট্যান্সের (Gujrat Titans) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তবে শেষ পর্যন্ত এই ম্যাচ জিততে পারেননি রিয়ান পরাগরা। ৭৭ রানে এই ম্যাচ হারতে হয়েছে রাজস্থানকে। কিন্তু, বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নতুন রেকর্ড গড়লেন তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। খুব বেশি রান করতে পারলেও, গতকাল ঘুম কেড়ে নিয়েছিলেন নিপক্ষ বোলারদের। আইপিএল টুর্নামেন্টের একক মরশুমে পাওয়ার প্লে চলাকালীন সর্বাধিক ছক্কা হাঁকানোর একটি নয়া রেকর্ডও (Record) কায়েম করেন।

গুজরাট শনিবার ২০ ওভারে ২২৯ রান তুলেছিল স্কোরবোর্ডে। আর সেই বিশাল স্কোর তাড়া করতে নেমেছিলেন বৈভবরা (Vaibhav Sooryavanshi)। এই ম্যাচে ১৬ বলে ৩৬ রানের রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর ইনিংসে ৩টি চার ও ৩টি ছয় মেরেছেন। কাগিসো রাবাডাকে পর পর দু’বলে দু’টি ছয় মেরেছেন তিনি।

আরও খবর : এবার বিনোদন দুনিয়াতে রোহিত শর্মা?

গুজরাটের বিরুদ্ধে মোট তিনটে ছয় হারিয়েছেন তিনি। আইপিএলের (IPL 2026) ইতিহাসে পাওয়ার প্লে চলাকালীন এক মরশুমে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়েছেন তিনি। চলতি আইপিএল মরশুমে এখনও পর্যন্ত পাওয়ার প্লে-তে মোট ৩০ টি ছয় মারার রেকর্ড গড়েছেন তিনি।

উল্লেখ্য, এই রেকর্ডটি আগে ছিল অভিষেক শর্মার কাছে। ২০২৪ সালের আইপিএলে (IPL) মোট ২৯টি ছয় হারিয়েছিলেন তিনি। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৭টি ছয় মেরেছেন তিনি। তবে পাওয়ার প্লে-তে ৩০টি ছয় মেরে রেকর্ড গড়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

পুজোর আগে শহরের ভাঙাচোরা রাস্তা সারবে! বিশ্বকর্মা পুজোর পরেই জোরকদমে মেরামত

কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা...

More Articles Like This