কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উসমান খোয়াজা!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ০২:৫৪:৪৮ পিএম
  • / ৭০ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : ৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট (International cricket) থেকে অবসর নিলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। অবসরের আগে বাহাতি অজি তারকা ব্যাটারকে গার্ড অফ অনার দেন বেন স্টোকসরা। তবে বিদায়ী টেস্টে ব্যর্থ হলেন তিনি। মাত্র ৬ রান করে প্যাবিলিয়নে ফিরে যান খোয়াজা।

মূলত, বছরের শুরুতেই খোয়াজা জানিয়েছিলেন, সিডনি টেস্ট খেলেই তিনি অবসর নেবেন। কারণ এই সিডনি গ্রাউন্ড (Sydney) থেকে নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন উসমান খোয়াজা। বৃহস্পতিবার স্টিভ স্মিথ আউট হওয়ার পরেই মাঠে নামেন তিনি। সেই সময় তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় ইংরেজ ক্রিকেটারদের তরফে।

আরও খবর : নাবালিকা অ্যাথলিটকে যৌন হেনস্থা! বরখাস্ত জাতীয় স্তরের কোচ

তবে বিদায়ী ম্যাচে রান করতে ব্যর্থ হলেন খোয়াজা(Usman Khawaja)। আউট হন মাত্র ৬ রান করে। শেষবারের মতো মাঠ ছাড়ার আগে প্রিয় ক্রিকেট গ্রাউন্ডকে মাথা নীচু করে সম্মান জানিয়ে প্যাবিলিয়নে ফিরে যান তিনি। সেই সময় স্ত্রী রেচেলকেও কাঁদতে দেখা যায়। বিদায় জানানোর পর খোয়াজা বলেন, ‘এটা আমার কাছে অনেক অর্থবহ। এটা অনেক কঠোর পরিশ্রম এবং দীর্ঘ সময়। এটা অদ্ভুত, ক্রিকেট সত্যিই দুর্দান্ত খেলা। আমি আজ সকালে র‍্যাচকে (তার স্ত্রী র‍্যাচেল) বলেছিলাম। সে আমাকে শুধু এটা উপভোগ করতে বলেছে। আমি শুধু জিততে চেয়েছিলাম। আমি অ্যাশেজ শেষ করতে চেয়েছিলাম জয় দিয়ে। এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। যদিও আমি মাঠে গিয়ে রান করতে এবং জয়ের ধারায় পৌঁছাতে চেয়েছিলাম। তবুও এই শেষ জয়ের জন্য এবং সতীর্থদের সঙ্গে এটি উদযাপন করার জন্য আমি কৃতজ্ঞ।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন খোয়াজা (Usman Khawaja)। কিন্তু তাতে ক্ষোভের সুর শোনা গিয়েছিল। তিনিও জাতিবিদ্বেষের শিকার হয়েছিলেন বলেও জানিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার অন্য কোনও ক্রিকেটারের সঙ্গে এমন ব্যবহার করা হয়না বলে জানিয়েছিলেন তিনি। তার পরেই এদিন আন্টর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন উসমান খোয়াজা।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team