কলকাতা রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ |
K:T:V Clock
ইউরোপার ফাইনালে মুখোমুখি ম্যান ইউ-টটেনহ্যাম
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:৩৭:৫২ এম
  • / ১৬৬ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

ওয়েব ডেস্ক: উয়েফা ইউরোপা লিগের (UEFA Europa Legue) ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd)। আগামী ২১ মে (ভারতীয় সময়ে ২২ মে) সেই ফাইনালে ম্যান ইউয়ের সামনে টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur)। ইউরোপা লিগের ইতিহাসে দুই ইংলিশ ক্লাবের ফাইনাল এই নিয়ে তৃতীয়বার। বৃহস্পতিবার রাতে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ৪-১ হারাল ম্যান ইউ এবং বোড়ো গ্লিমটকে ২-০ হারিয়েছে টটেনহ্যাম।

বিলবাওয়ের মাঠে ৩-০ জিতে এসেছিল রুবেন অ্যামোরিমের (Ruben Amorim) দল। ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) কাজ ছিল শুধু সেই লিড ধরে রাখা। কিন্তু আধঘন্টার মধ্যে গোল খেয়ে যায় ইংলিশ ক্লাব। প্রথমার্ধ ১-০ অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই একই রকম খারাপ খেলছিল ম্যান ইউ। ৬২ মিনিটে তিনটে পরিবর্তন করেন অ্যামোরিম, তাতেই খেলা ঘুরে যায়। বলা ভাল মেসন মাউন্ট (Mason Mount) খেলা ঘুরিয়ে দেন।

আরও পড়ুন: বীরু থেকে যুবরাজ, রোহিতের অবসর নিয়ে কে কী বললেন

৭২ মিনিটে বক্সের মধ্যে দুর্দান্ত হাফ টার্ন করে বাঁক খাওয়ানো শটে সমতা ফেরান মাউন্ট। ৭৯ মিনিটে ২-১ করেন ক্যাসেমিরো, ৩-১ করেন র‍্যাসমাস হোয়লুন্ড। আর ৯০+১ মিনিটে বাঁ পায়ের শটে ৫০ গজ দূর থেকে গোল করেন মাউন্ট। ম্যান ইউ জার্সিতে এটা তাঁর সেরা পারফরম্যান্স তাতে কোনও সন্দেহ নেই। ম্যাচের পরে তাঁর মাউন্টের ভূয়সী প্রশংসা করেন অ্যামোরিম।

অন্য সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৫-১ জিতে ফাইনালে উঠেছে টটেনহ্যাম। ম্যান ইউয়ের মতো তাদেরও পাখির চোখ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হওয়া। হতাশাজনক মরসুমের হতাশা কেটে যাবে তাতেই, কারণ ইউরোপা জিতলে পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ মিলবে।

দেখুন অন্য খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

জাতীয় কার্যকরী সভাপতির নাম ঘোষণা করল বিজেপি!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ফ্লপ বৈভব, হিট জর্জ! এশিয়া কাপে ফের পাকবধ ভারতের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৫০% শুল্কের হুমকি মেক্সিকোর! কী জানাল নয়াদিল্লি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
কোভিড ভ্যাকসিনের কারণেই বাড়ছে মৃত্যুর হার? কী বলল AIIMS?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
যুবভারতী পর্যবেক্ষণে তদন্ত কমিটি! কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
সিডনিকাণ্ডে ইহুদি-বিদ্বেষের ছায়া! কী বলল ইজরায়েল?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বন্দুকবাজের হামলায় অস্ট্রেলিয়ায় মৃত্যু হল ১২ জনের!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি শুভেন্দুর
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়! হাতির হানায় মৃত্যু হল কৃষকের
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
রাসেলের বিকল্প কে? নিলামে কাদের জন্য দর হাঁকাবে KKR? দেখে নিন
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আলিপুরদুয়ারে শুরু হল আন্তর্জাতিক রাজবংশী চলচ্চিত্র উৎসব!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের আগেই জমবে খেলা! কবে বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র?
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
৩৯ বছর পর খুলে গেল দার্জিলিং–রাগেরুং ট্রেকিং রুট!
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব বর্ধমানের হাটগাছা গ্রামে তীব্র জল সঙ্কট! চরম সঙ্কটে স্থানীয়রা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
বাদ শুভমন, শিবম? তৃতীয় ম্যাচে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন এই তারকা
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team